ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে জমি দখল ও মারপিটের ঘটনায় আদালতে অভিযোগ দায়ের


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৩-২-২০২৩ রাত ৮:৫১

সদর উপজেলার আকচায় নিজের ক্রয়কৃত জমিতে আশ্রয় দেওয়া মানুষজনের মারপিট ও জমি দখলের চেষ্টাকালে বাধা দেওয়ায় আদালতে মামলা দায়ের করা হয়। সোমবার ঠাকুরগাঁও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এ অভিযোগ দায়ের করেছেন প্রশন্ন বর্মন (৪৫) নামে এক ব্যক্তি।

লিখিত অভিযোগে জানা যায়, সদর উপজেলার আকচা (কানাইয়া মন্দিরপাড়া) গ্রামের প্রশন্ন বর্মন ২০১৫ সালে ৫৯৪২ নং দলিলমুলে উল্লেখিত জমি কিনে ভোগ দখল করে আসছিলেন। একই গ্রামের বলরাম বর্মন ওরফে বুলু (৪৫) এর নিজের বসবাসের কোন জমি না থাকায় নিজের অসহায়াত্বের কথা জানায়। পরে উল্লেখিত জমিতে প্রশন্ন বর্মন তাদেরকে অস্থায়ী ভাবে বাঁশের বেড়া টিনের চালা নির্মাণের অনুমতি দিলে তারা ঘর তুলে সেখানে বসবাস করে আসছেন। এ অবস্থায় কয়েকদিন পূর্বে ওই জমিটি প্রশন্নের প্রয়োজন হলে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য জানালে তারা অস্বীকৃতি জানায়। এ অবস্থায় গত বৃহস্পতিবার বাড়িটি ছেড়ে না দিয়ে জবর দখলের উদ্দেশ্যে সেখানে পাকা ঘর নির্মাণ করতে থাকে বলরাম বর্মন। বিষয়টি জানার পর প্রশন্ন বর্মন তাদের বাধা দিতে গেলে সে দলবল নিয়ে প্রশন্ন বর্মন, তার স্ত্রীসহ পরিবারের সদস্যদের বেধরক মারপিট করে আহত করে নারীদের শ্লিলতাহানী ঘটায়। এ সময় স্থানীয়রা গিয়ে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় প্রশন্ন বর্মন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এ মামলাটি দায়ের করেন। মামলায় প্রতিপক্ষরা হলেন সদর উপজেলার আকচা (কানাইয়া মন্দিরপাড়া) গ্রামের সদানন্দ বর্মনের ছেলে বলরাম বর্মন ওরফে বুলু (৪৫), তার ছেলে অর্জুন বর্মন (২৫), নতুন বর্মন (২০), সদানন্দ বর্মনের ছেলে দেবেন বর্মন (৩৫), হরেশ চন্দ্র বর্মন (৪২), সুবাস বর্মন (৪৬), মৃত কদবদু বর্মনের ছেলে হিতেন বর্মন (৫২), মৃত পূর্ন বর্মনের ছেলে জয়ন্ত বর্মন, শশীনাথ রায়ের ছেলে শংকর রায় (৩০), মৃত নগেন মহন্তের ছেলে অনিল মহন্ত (৬৫) ও তার ছেলে রামাকান্ত মহন্তসহ অজ্ঞাতনামা ১০/১২ জন। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত