তানোরে মেয়রের বিরুদ্ধে অসহায় মানুষের জমি দখলের অভিযোগ!
রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার আলোচিত মেয়র সাইদুর রহমানের বিরুদ্ধে প্রতিবন্ধী নির্যাতনের পর এবার নিরব মানুষের জমি জবরদখলের অভিযোগ উঠেছে। পৌরসভার সাদিপুর মাথুলিয়া পাড়া মহল্লায় এই জবরদখলের ঘটনাটি ঘটেছে।
এঘটনায় আজ মশিউর রহমান বাদি হয়ে মেয়র সাইদুর রহমানসহ ৩ জনকে আসামি করে স্থানীয় সাংসদ, রাজশাহী জেলা প্রশাসক ও তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। এ খবর ছড়িয়ে পড়লে পৌরবাসীর মধ্যে চাঁপাক্ষোভ ও অসন্তোসের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মুন্ডুমালা পৌরসভার সাদিপুর মৌজায়, জেল নম্বর ৬৮, ভিপি কেস নম্বর ২৭৩/৯-১/১৩-১৪, দাগ নম্বর ১১০, শ্রেণী ভিটা ও পরিমান ১০ শতক। উক্ত সম্পত্তি ক্রয় সুত্রে দীর্ঘদিন ধরে শান্তিপুর্নভাবে ভোগদখল করে আসছেন তৌহিদুল ইসলামের পরিবার। বিগত ১৯৯৮ সালে মুন্ডুমালা কামিল মাদরাসার কাছে থেকে রেজিষ্ট্রি দলিলের মাধ্যমে ক্রয় করেন তৌহিদুল ইসলাম। এসব জমির পিছনে জমি আছে নাজির ও সানাউল্লাহ’র। গত ৭ ফেব্রুয়ারী মঙ্গলবার তৌহিদুল ইসলামের পুত্র মশিউর রহমান তার জমি বেড়া দিয়ে ঘিরে দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়র সাইদুর রহমান দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দলবল নিয়ে ফিল্মি স্টাইলে প্রকাশ্যে দিবালোকে ওই জমির বেড়া-টাটি ভেঙ্গে তছনছ করেন। এসময় মশিউর রহমান বাধা দিতে গেলে মেয়র সাইদুর রহমান তাকে প্রাণনাশের হুমকিসহ বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দেন। পরে বাধ্য হয়ে মশিউর রহমান তানোর থানায় মেয়রের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
এবিষয়ে জানতে মেয়র সাইদুর রহমানের মুঠোফোনে কল করা হলেও কল গ্রহণ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এবিষয়ে তানোর থানার দায়িত্বরত কর্মকর্তা ওসি কামরুজ্জামান মিয়া বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে মশিউর রহমান বলেন থানায় অভিযোগ করার পর থেকে মেয়রের লোকজন তাকে প্রাণনাশসহ বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দিচ্ছেন। এতে করে মশিউর রহমানের পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied