চৌদ্দগ্রামে সাংবাদিকদের সাথে জাতীয় পার্টি নেতৃবৃন্দের মতবিনিময়
কুমিল্লার চৌদ্দগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জাতীয় পার্টি (কাজী জাফর) নেতৃবৃন্দ।সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চৌদ্দগ্রাম প্রেসক্লাব হলরুমে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় জাতীয় পার্টি (কাজী জাফর) এর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মজুমদার ও চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ পাশা চৌধুরী। এ সময় দলের পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) আলকরা ইউনিয়ন সভাপতি মোহাম্মদ জহির উদ্দিন, গোলপাশা ইউনিয়ন সভাপতি মো: জামাল হোসেন মেম্বার, জাতীয় যুব সংহতির চৌদ্দগ্রাম উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন স্বপন, উপজেলা যুব সংহতি নেতা কাজী শহীদ প্রমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল রিপন, সহ-সভাপতি আবু বকর সুজন, সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন নয়ন, কার্যনির্বাহী সদস্য মনোয়ার হোসেন, সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, মেহরাব হোসেন অপিসহ চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিকবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, ‘চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ চৌদ্দগ্রামের সর্বস্তরের সাধারণ মানুষ জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান, সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের সুযোগ্য উত্তরসূরী কাজী নাহিদকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চায়। বিষয়টি দলটির সকল স্বাভাবিক কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করতে মুখ্য ভূমিকা নেবে বলে দলীয় নেতাকর্মীদের বিশ্বাস। জাতীয় পার্টি অতীতের ন্যায় দেশ ও জনগণের জন্য কল্যাণে স্বকীয়তা ধরে রেখে কাজ করে যাবে ইনশাআল্লাহ।’ এ সময় তাঁরা স্থানীয় সাংবাদিকসহ সুশীল সমাজ ও সাধারণ ভোটারদের সার্বিক সহযোগিতা কামনা করে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied