বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে হত্যায় বৃদ্ধের মৃত্যুদন্ড
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ৫৬ বছর বয়সী আবুল হোসেনের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে হত্যার দায়ে আসামী আবুল হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার এ রায় দেন। এসময় আসামিকে আরও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দন্ডপ্রাপ্ত আসামি আবুল হোসেন হরিরামপুর উপজেলার সরফদিনগর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে।রায় সূত্রে জানা যায়, আসামি আবুল হোসেন একই গ্রামের বৃষ্টি আক্তারের বাবা রমজান আলী সঙ্গে দিন মজুরের কাজ করতেন। সে কারণে আসামি আবুল বৃষ্টিদের বাড়িতে আসা যাওয়া করতেন। কয়েক দিন যাওয়া আসার পর বৃষ্টিকে বিয়ের প্রস্তাব দেয় আবুল। তার বয়স বেশি থাকায় এই প্রস্তাবে বৃষ্টির মা বাবা রাজি না হয়ে বরং আবুলকে তাদের বাড়িতে আসতে না করে দেন। সে কারণে আসামি আবুল হোসেন ক্ষিপ্ত হয়ে তাদের বলেন কিভাবে মেয়ে বিয়ে দাও তা দেখে নেব। কয়েক দিন পরে বৃষ্টিকে বিয়ে দেওয়ার জন্য তার মা বাবা অন্যথায় চেষ্টা করেন।
২০১৭ সালের ৫ মে বৃষ্টির মা তার বাপের বাড়িতে যান ও তার বাবা কাজে বের হন। এই সুযোগে বৃষ্টিকে বাড়িতে একা পেয়ে আসামি আবুল হোসেন ধারালো অস্ত্র দ্বারা গলা কেটে পালিয়ে যান। ঘটনাস্থলেই বৃষ্টি মারা যায়। এই ঘটনায় বৃষ্টি মা আকলিমা বেগম হরিরামপুর থানায় আবুল হোসেনকে আসামি করে মামলা দয়ের করে। পরে পুলিশ আসামিকে গ্রেফতার করে ২০১৮ সালের ১০ জুলাই এস আই কোহিনুর মিয়া আদালতে চারশিট দেন। এই মামলার বিচারক ২০ জনের সাক্ষী গ্রহণের মাধ্যমে এই রায় দেন।
এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পি.পি মোঃ আব্দুস সালাম এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন মোঃ মতিয়র রহমান আঙ্গুঁর।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied