ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশ পৌরবাজারে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে সিসি ক্যামেরা স্থাপন


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৪-২-২০২৩ দুপুর ৩:৫২

চট্টগ্রাম চন্দনাইশ পৌর সদর এলাকায় বাজারের চারদিকে সি সি ক্যামেরার আওতায় আনা হয়েছে। চন্দনাইশ থানা (সদর) ব্যবসায়ী কল্যাণ সমিতির নিজস্ব অর্থায়নে এ সিসি ক্যামেরা আওতায় এনে শুভ উদ্বোধন করেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন। আজ ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে পৌরসভাস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে চন্দনাইশ থানা সদর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে এই শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ থানা সদর ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা মো.মোস্তাফিজুর রহসান,জাহেদুল হক,মো.হানিফ,সহ-সভাপতি পারভেজ উদ্দিন সদাওগর,সাধারণ সম্পাদক আবদুল আজিজ,সহ-সাধারণ সম্পাদক নাছির উদ্দীন,মো.মাহাবুবুর রহমান,মাওলানা বোরহান উদ্দিন প্রমুখ। এ সময় প্রধান অতিথি আনোয়ার হোসেন বলেন,বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান তথা দোকানে এবং দোকান সংলগ্ন গলিতে সুবিধাজনক স্থানে সিসি ক্যামেরায় আওতায় আনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে তথ্য প্রযুক্তির সুবিধার মধ্যে সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা পরীক্ষিত। চন্দনাইশ পৌরসদরের বাজারের চারদিকে নিরাপত্তার কথা চিন্তা করে বাজারগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে। বাজারগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনার ফলে জনবহুল এই বাজারে অপরাধ কর্মকাণ্ড অনেক কমে যাবে বলে তিনি মনে করেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধীদের অল্প সময়ে শনাক্ত করতে বাজারে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) স্থাপন করা হয়েছে। সমিতির সভাপতি সাদ্দাম হোসেন বলেন,অনেক সময় সঠিক প্রমাণের অভাবে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যায়। এখন প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর আর বেগ পেতে হবে না। সে লক্ষ্যে প্রতিটি বাজারে সিসি ক্যামেরার আওতায় এ উদ্যোগ নিয়েছেন তারা।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ