ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে সম্মান ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ১৪-২-২০২৩ দুপুর ৩:৫২
বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সম্মান ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার ( ১৪ ই ফেব্রুয়ারী)   সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। এ সময় ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
 
নোবিপ্রবির ছাত্র পরামর্শ উপদেষ্টা বিপ্লব মল্লিকের  সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-  উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল  বাকী। এছাড়া বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও নবীন ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ   আব্দুল  বাকী  নবীন শিক্ষার্থীদের প্রথম দিন থেকেই বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলা ও পড়াশোনায় মনোযোগী হওয়ার নির্দেশ দেন।
 
এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্যে রাখেন শিক্ষা অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ বাহাদুরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের   শিক্ষকবৃন্দ। পরবর্তীকালে সকল বিভাগে আলাদাভাবে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করবে বিভাগীয় কর্তৃপক্ষ।
 
উল্লেখ্য, শিক্ষার্থীদের স্থান সংকুলান না হওয়ায় অডিটোরিয়ামের বাহিরে মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে নবীন বরণ অনুষ্ঠিত করা হয়। এতে প্রায়  ১৪০০ নবীন  শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?