বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে উলিপুরে ব্যক্তিক্রম ধর্মী অনুষ্ঠান
বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে গরিব-দুঃখী, পথশিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগীতা, পুরুস্কার ও খাবার বিতরনের আয়োজনে করা হয়েছে। বিজয় মঞ্চ চত্বরে স্থানীয় ‘মানুষের গল্প’ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত এই ব্যক্তিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন, উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু।
আয়োজক সংগঠনের সংগঠকরা বলেন, আমাদের আজকের প্রতিপাদ্য ছিল ‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার নয়, ভালোবাসা সবার’। আমরা সমাজের সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের কিছু সময়ের জন্য আনন্দ দিতে পেরে অনেক খুশি। আমরা সব সময় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও তাদের সাথেই থাকবো। আমাদের সকলের উচিত সুবিধাবঞ্চিত অসহায়দের পাশে থাকা। আজ শিশুদের বিস্কুট দৌড়, গান, নাচ, প্রতিবন্ধীদের জন্য বিশেষ খেলা, মহিলাদের বালিশ খেলা, হাড়ি ভাঙ্গা খেলার আয়োজন ছিল। পুরুস্কার বিতরন শেষে খাবার বিতরন করা হয়। প্রতিযোগিতায় অংশ নেয়া শিশু সাকিব বলেন, আমি দৌড় খেলায় অংশ নিয়ে পুরস্কার পাইছি খুব ভালো লাগছে।
এ সময় উপস্থিত ছিলেন, ‘মানুষের গল্প’ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রণয় সরকার প্রীতম, সামস তৌফিক নিশান, কৃষ্ণ চন্দ্র সরকার, নাঈম সরকার, বিশাল সরকার সূর্য, রেহমান রেজোয়ান, আবুল বাশার, বিজয় সরকার প্রমুখ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি