দেশের অর্থনীতিতে অবদান রাখছে ওশেন মেরিটাইম
ওশান মেরিটাইম একাডেমির ম্যানেজিং ডিরেক্টর মারুপ মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন, দেশে দক্ষ জনশক্তি এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্যে তিনি ২০১২ সালে চট্টগ্রামে প্রতিষ্ঠা করেন ওশেন মেরিটাইম একাডেমি এবং ওশেন মেরিটাইম ট্রেনিং ইন্সটিটিউট। তার এই প্রতিষ্ঠানগুলো খুব অল্প সময়ে সকলের আস্থা অর্জন করতে সক্ষম হয় এবং দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছেন প্রতিনিয়ত। সম্প্রতি ওশেন মেরিটাইম একাডেমি পাসিং আউট প্রোগ্রামে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন সাঈদ আহমেদ কন্ট্রোলার অব মেরিটাইম এডুকেশন, নৌ-পরিবহন অধিদপ্তর, ক্যাপ্টেন জাকির হোসেন চৌধুরী শিপিং মাষ্টার সরকারী শিপিং অফিস, মোহাম্মদ বোরহান উদ্দীন ইমরান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা পরিষদ চট্টগ্রাম, গোলাম রব্বানি কর্পোরেট বিষয়ক পরিচালক যমুনা গ্রুপ, আরিফুল ইসলাম আরিফ ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ, তাপসি রাবেয়া এনআরবি ব্যাংক, ফারভীন আকতার চেয়ারম্যান ওশান মেরিটাইম একাডেমি,
এসময় তিনি আরো বলেন, তারুণ্যই উদ্যম, তারুণ্যই শক্তি, আর সেই তারুণ্য যদি হয় মেধাবী উদ্যোক্তা তাহলে তার উদ্যোগ যে সাফল্যের সোনালি সিঁড়িতে পা রাখবে এটা খুবই স্বাভাবিক।দেশের মেরিটাইম সেক্টরকে এগিয়ে নিতে যেভাবে কাজ করে যাচ্ছেন, তিনি স্বপ্ন দেখেন ভবিষ্যতে মেরিটাইম সেক্টর বৈদেশিক মুদ্রা অর্জনে গার্মেন্টস্ সেক্টরের পরেই অবস্থান করবে ।
বিশ্বে মেরিটাইম সেক্টর একটি বিশাল সম্ভাবনাময় সেক্টর। পৃথিবীর মোট বাণিজ্যের ৯০ শতাংশই জাহাজের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। আর এই জাহাজগুলোতে যারা চাকুরী করেন তাদের দক্ষ হিসেবে গড়ে তুলে চাকুরীর ব্যবস্থা করাই হলো ওশেন মেরিটাইম একাডেমির লক্ষ্য। ইতমধ্যে এই প্রতিষ্ঠানে অসংখ্য নাবিক প্রশিক্ষণ গ্রহণ করে দেশ বিদেশের বিভিন্ন বড় বড় কোম্পানীতে সুনামের সহিত চাকুরী করছেন।
বাংলাদেশে মেরিটাইম শিক্ষার্থীদের জন্য যথেষ্ট সম্ভাবনা রয়েছে । বাংলাদেশ একটি বিশাল জনসংখ্যার দেশ। এখানে প্রচুর শিক্ষিত বেকার রয়েছে। সেই সমস্ত বেকার ছেলেদের সঠিক ও আধুনিক শিক্ষার মাধ্যমে চাকুরীর সুব্যবস্থা করাটাই বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে মেরিটাইম এডুকেশন অত্যন্ত বড় সম্ভাবনাময় সেক্টর। যে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীগণ আন্তর্জাতিক মানের সনদ ও চাকুরী দুটোই পেয়ে থাকে।
মেরিনারদের চাকুরীর বেতনও যথেষ্ট ভালো। তাছাড়া বিশ্ব ভ্রমন ও বহুজাতিক মানুষের সাথে মেশার অফুরন্ত সুযোগতো রয়েছেই। বাংলাদেশে মেরিনারদের সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবেই কম। বাংলাদেশ মেরিন সেক্টরের একটি বৃহৎ খাতে পরিণত হবে এবং গার্মেন্টস্ সেক্টরের পরেই অচিরেই দ্বিতীয় বৃহৎ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হিসেবে পরিগণিত হবে।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু