ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে নিখোঁজ কিশোর রাসেল, বিশ দিনেও মেলেনি সন্ধান


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১৫-২-২০২৩ দুপুর ১:১৬

মানিকগঞ্জের হরিরামপুরের মো. রাসেল খান (১৪) নামের এক কিশোর ঢাকার গাবতলী থেকে নিখোঁজের বিশ দিন অতিবাহিত হলেও এখনও তার সন্ধান মেলেনি বলে জানা গেছে। সে হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের সেলিমপুর গ্রামের মো. দেলোয়ার খানের ছেলে।

জানা যায়, গত ২৪ জানুয়ারি ঢাকার গাবতী থেকে নিখোঁজ হয় কিশোর রাসেল খান। এ ঘটনার ছয় দিন পর ঢাকা মেট্রোপলিটনের দারুস সালাম থানায় ওই কিশোরের মামাতো ভাই মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে কিশোরের মামাতো ভাই মো. আবুল কালাম আজাদ জানান, “ঘটনার দিন রাসেল নারায়ণগঞ্জ তার বড় ভাই খোকনের কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। গাবতলী গিয়ে এক চায়ের দোকান থেকে বড় ভাই খোকনের নাম্বারের ফোন দিলে খোকন তাকে বাড়ি আসতে বলেন। কিন্তু রাসেল আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুজির পর অবশেষ ৬ দিন পর স্থানীয় থানায় যোগাযোগ করলে তারা দারুস সালাম থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দিলে পরে দিনই দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। জিডি নং-১৭৯১। কিন্তু ঘটনার বিশ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

এ বিষয়ে দারুল সালাম থানার এস আই মো. রফিকুল ইসলাম মুঠোফোনে জানান, "সাধারণ ডায়েরি করার পর পরেই আমরা সারাদেশের প্রতিটি থানায় মেসেজ পাঠিয়েছি। এখন পর্যন্ত কোথাও থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।"উল্লেখ্য, কিশোর মো. রাসেল খানের সন্ধান পেলে ০১৭২২-২২৮৯০৩ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন তার পরিবার।

এমএসএম / এমএসএম

সিংড়ায় সার সংকট, খোলা বাজারে ও পর্যাপ্ত সার নাই

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

খাগড়াছড়িতে মালবাহী জীপ খাদে পড়ে চালক নিহত

মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা

অযোগ্যকে জাতির গাঢ়ে বসিয়ে তামাশা করেছে বর্তমান সরকার- বড়লেখায় শিবির সভাপতি

সাপে কাটা তারিফের মৃত্যু: অ্যান্টিভেনম থাকার পরও কেন রেফার?

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস পালিত

তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন, পর্যটননগরী ঘোষণার দাবি

রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২ লাখ টাকা

মুকসুদপুরে মানবপাচার চক্রের হোতা বিশু মণ্ডল গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালানো যুবলীগ নেতা গ্রেপ্তার

চরফ্যাশনে দূর্ঘটনার শিকার হওয়া ৬ জেলে জীবিত উদ্ধার

১১ শিক্ষকের পদ শূন্য, ৪১৩ শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত