ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভা


এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ photo এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ
প্রকাশিত: ১৫-২-২০২৩ দুপুর ৩:১৯

আগামী ২০ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলার ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন “এ প্লাস” ক্যাম্পেইন। এ উপলক্ষে গোপালগঞ্জের সাংবাদিকদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: এস.এম. সাকিবুর রহমান এর সভাপতিত্বে এসময় মেডিকেল অফিসার ডা: দিবাকর বিশ্বাস, ডা: সাদ মাহমুদ জয়, জেলা ইপিআই সুপারিনটেন্ট দিপক রঞ্জন সরকার, প্রেসক্লাব গোপালগঞ্জের মহাসচিব  সৈয়দ মিরাজুল ইসলাম, যমুনা টেলিভিশনের স্টার্ফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, রবিন্দ্রনাথ অধিকারী সহ গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন  প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
সভায় মেডিকেল অফিসার ডা: সাকিবুর রহমান জানান, গোপালগঞ্জে আগামী ২০ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। জেলার পাঁচ উপজেলার স্থায়ী অস্থায়ী সহ ১ হাজার ৭১৬ টি কেন্দ্রের মাধ্যমে ছয় থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৯৪ হাজার ১৮৭ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী প্রত্যেক শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য ৩ হাজার ৪শ ৩২ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন বলে জানিয়েছেন কতৃপক্ষ।
তিনি আরও বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ফলে শিশু যে রাতকানা রোগ থেকে রক্ষা পায় তা নয়, আরো অনেক উপকার হয়। এ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ