বর্ণাঢ্য আয়োজনে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব পালিত
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র ফার্মেসী বিভাগের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। ১৪ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মাঠে মনমুগ্ধকর এ বসন্ত উৎসব পালিত হয়। বসন্ত মেলা উপলক্ষে নানা ধরণের খাবার সামগ্রী যেমন- পিঠা-পুলি, পায়েশ, ফুচকা, ঝালমুড়ি, পানি পুড়ির পসরা বসে। অনুষ্ঠান মঞ্চে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় বিভিন্ন রকমের খেলাধুলা। বসন্তের বাহারি রঙে নিজেদের সাজায় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ক্যাম্পাসে ছাত্রছাত্রী, শিক্ষকমণ্ডলীসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বসন্ত বরণের এ উৎসব দেখে মুগ্ধ হন আমন্ত্রিত অতিথিরা।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বসন্ত বরণ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য প্রফেসর ড. এম শাহীন খান, জনাব সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, জনাব সুলতানা পারভীন, জনাব সেলিনা বেগম, রেজিস্ট্রার জনাব মো: আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো: কামরান চৌধুরী, ফার্মেসী বিভাগের এডভাইজর প্রফেসর ড. মো: আসলাম হোসেন, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান আসমা কবির, অন্যান্য বিভাগের চেয়ারম্যান, কোঅর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied