ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-২-২০২৩ দুপুর ৩:৫৮

ভবনে আগুন লাগা, ভূমিকম্প ও এ সম্পর্কিত দুর্ঘটনায় করণীয় এবং প্রাথমিক কাজগুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার সকালে (১৫ মার্চ ২০২৩) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।  বিশ্ববিদ্যালয়ের গ্রীণ রোডস্থ স্থায়ী ক্যাম্পাসে অগ্নি-প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমন বিষয়ক এ মহড়া অনুষ্ঠিত হয়।

যৌথভাবে এ মহড়ায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা অংশ নেয়। মহড়াটি পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক মো. আবুল বাশার ও মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল মান্নান।
মহড়ার আগে বিশ^বিদ্যালয়ের অডিটরিয়ামে একটি কর্মশালার আয়োজন করা হয়। যেখানে অগ্নি-প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমন বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়।
এ মহড়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ইউএপির উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান মাহমুদ, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোস্তাফিজুর রহমান, ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে