ঢাকা শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

খুলনায় দুই লাখ ৯৭ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-২-২০২৩ দুপুর ৪:৪

বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল, অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২০ ফেব্রুয়ারি সারাদেশের ন্যায় খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা সামছুর রহমান রোডস্থ স্কুল হেলথ ক্লিনিকের সম্মেলনকক্ষে খুলনার সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ।

কর্মশালায় সিভিল সার্জন জানান, সকাল আটটা থেকে একটানা বিকেল চারটা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে এবং এ সাথে শিশুকে শালদুধ খাওয়ানোসহ স্বাস্থ্যবার্তাসমূহ প্রচার করা হবে। ৬ মাস থেকে পাঁচ বছর পর্যন্ত যেহেতু শিশুদের ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার খাওয়ানো যায় না তাই এ সময়টাতে সম্পূরক ভিটামিন হিসেবে এ ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে। এতে করে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। তিনি জনজীবনে আতঙ্ক সৃষ্টি করে এমন কোন সংবাদ পরিবেশন না করা এবং জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণার জন্য সাংবাদিকদের সহায়তা কামনা করেন। তিনি আরও জানান,  ১০জন নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে সাতজন মৃত্যুবরণ করেছে। সিভিল সার্জন নিপাহ ভাইরাস প্রতিরোধে কাঁচা রস পান না করার পরার্মশ দেন।

ঐদিন খুলনায় ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লাখ আইইউ) খাওয়ানো হবে।  এবছর খুলনা জেলার নয়টি উপজেলার এবং দুইটি পৌর সভাসহ এক হাজার সাতশত ১৮টি কেন্দ্রে মোট ১ লাখ ৮৭ হাজার ১শ ৬৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ২২ হাজার নয়শত ৩৪ এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১ লাখ ৬৪ হাজার দুইশত ৩০জন। এছাড়া সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের সাতশত ১০টি কেন্দ্রে এক লাখ নয় হাজার আটশত ৪১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১২ হাজার সাতশত চার এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৯৭ হাজার একশত ৩৭জন।

কর্মশালায় কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ডাঃ স্বপন কুমার হালদার, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ এএসএম কামাল হোসেন, সিনিয়র সাংবাদিক মকবুল হোসেন মিন্টু প্রমুখ বক্তৃতা করেন। কর্মশালায় খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ  কর্মীরা অংশগ্রহণ করেন।

প্রীতি / প্রীতি

চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত

নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল

বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী রাইসা হত্যা: বাবুগঞ্জে মামলা, প্রধান আসামি পলাতক

যানবাহনের চাপ বাড়ছে উত্তর অঞ্চলের মহাসড়কে

ঈদযাত্রায় বাড়তি ভাড়া বন্ধ করতে হবে" মাওলানা রফিকুল ইসলাম খাঁন

সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু