ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ : সমাজ সেবা ক্লাব এর আয়োজন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-২-২০২৩ দুপুর ৪:১৭

ঢাকা রেসিডেনসিয়াল মডলে কলেজ সমাজ সেবা ক্লাব এর আয়োজনে 'টিএসএল স্ট্রিট চিলড্রেন ওয়েলফেয়ার সেমিনার-২০২৩' অনুষ্ঠিত হয় ১৪ ফেব্রুয়ারি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। 

বিশেষ অতিথি ছিলেন-  এনইটিজেড বাংলাদশের এর এডুকশেন প্রোগ্রামের টিম লিডার মঞ্জুশ্রী মিত্র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৯, ৩০ এবং ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহিন আক্তার সাথী। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের ক্লাবসমূহের প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী, সমাজসবো ক্লাবের মডারেটর ইংরেজি বিভাগের প্রভাষক মো. খায়রুজ্জামান, উপাধ্যক্ষবৃন্দ, কলেজের শিক্ষক, ছাত্র ও ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী ও অভভিাবকবৃন্দ।

১২ ফেব্রুয়ারি শুরু  হয়েছিল এ কর্মসূচি। চলেছে তিনদিনব্যাপী। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, পথশিশুদের মধ্যে শ্রেণিপাঠদান, শিক্ষা উপকরণ বিতরণ, উন্নত মানের খাদ্য বিতরণ, উন্নত মানের পোশাক বিতরণ, পথ শিশুদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন  ও পুরস্কার বিতরণ ইত্যাদি। প্রধান অতিথি ডিআরএমসি সমাজ সেবা ক্লাবের এই মহৎ উদ্যোগের জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে শিশুদের নানাবিধ সমস্যা ও তাদের উজ্জল সম্ভাবনার কথা তুলে ধরনে এবং উপস্থিত শিক্ষার্থীসহ  বর্তমান প্রজন্মকে পথ শিশুদের পাশে দাঁড়িয়ে একটি সুন্দর, স্বপ্নময় বিশ্ব বিনির্মাণের আহ্বান জানান। 'মানুষ মানুষের জন্য' এই মন্ত্রে দীক্ষিত করে বাংলাদেশের তরুণ প্রজন্মকে মানবসেবায় উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ আয়োজন।

অনুষ্ঠানটির প্রিন্ট মিডিয়া পার্টনার ছিলো 'দৈনিক সকালের সময়'।

প্রীতি / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে