ঠাকুরগাঁওয়ে ৪ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে হিরা মোহন (১৭) নামে এক কিশোরের গলায় ছুরি ঠেকিয়ে চাঁদা দাবির ঘটনায় ৪ কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার আকচা ইউপির দক্ষিণ ঠাকুরগাঁও নামক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় নরেশ বর্মন (৫০) নামে এক ব্যাক্তি ৫ জনের নাম উল্লেখ করে ২/৩ জনকে অজ্ঞাত করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ওই দিন রায়পুর গ্রামের হিরা মোহন নামে ওই কিশোর দক্ষিণ ঠাকুরগাঁওয়ে বেড়াতে যায়। ঠাকুরগাঁও-রুহিয়া মহাসড়কে সেখানে তার এক আত্মীয়ের জন্য অপেক্ষা করতে থাকে। এ সময় একদল কিশোর হিরাকে আটক করে মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে বেধরক মারপিট শুরু করে। আশপাশের মানুষজন এগিয়ে এসে উল্লেখিত ৪ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করে পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে সদর উপজেলার বাহাদুরপাড়া গ্রামের মো: সাদেকুল ইসলামের ছেলে মো: শাকিল হাসান (১৮), একই গ্রামের মো: দাহিদুল ইসলামের ছেলে মো: পারভেজ হাসান ওরফে আকাশ, জলেশ্বরীতলা গ্রামের মো: হোসেন আলীর ছেলে নুর হোসেন (১৮), শান্তিনগর এলাকার মো: আব্দুল মান্নানের ছেলে মো: সোহান ওরফে বাবুকে গ্রেফতার করে। এ সময় মামলার অপর আসামী পৌর শহরের হাজীপাড়া মহল্লার মো: তামিম (১৮) পালিয়ে যায়।
প্রীতি / প্রীতি
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ