ঠাকুরগাঁওয়ে হারভেষ্টার বন্ধের দাবিতে মানববন্ধন
বহিরাগত হেরভেষ্টার বন্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়। বুধবার শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সমিতির দেড় শতাধিক হারভেষ্টার মালিকেরা। পরে জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের হাতে স্মারকলিপি প্রদান করা হয়।
ঠাকুরগাঁও হারভেষ্টার মালিক সমিতির আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, সমিতির সভাপতি মাহাবুবুর রহমান, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, শামসুজ্জুহা, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
বক্তারা বলেন, হাওড় এলাকায় ৭০ ভাগ ভর্তুকি আর সমতলে ৫০ ভাগ ভর্তকিতে হারভেষ্টার কিনেছেন তারা। এ কারণে হাওড় এলাকায় হারভেষ্টার গাড়ীর সংখ্যা বেশি। ঠাকুরগাঁওয়ে যখন ধান-গম কাটা-মাড়াই শুরু হয় তখন অন্য জেলায় তেমন কাজ থাকেনা। সে কারণে অন্য জেলার সব হেরভেষ্টার ঠাকুরগাঁও-পঞ্চগড় ও দিনাজপুরে প্রবেশ করে।
একারনে ঠাকুরগাঁও-পঞ্চগড় ও দিনাজপুর জেলার স্থানীয় হারভেষ্টার গুলো বেকার হয়ে পড়ে থাকে। আয় না থাকায় হারভেষ্টার মালিক গুলো কোম্পানীর কিস্তি শোধ করতে পারেনা। এখনপর্যন্ত অর্ধশত হারভেষ্টার মালিক টাকার অভাবে কোম্পনীতে হারভেষ্টার ফেরত দিয়েছেন। তাই ঠাকুরগাঁও-পঞ্চগড় ও দিনাজপুরের হারভেষ্টার অন্য জেলায় যাবে না। একইভঅবে অন্য জেলার কোন হারভেষ্টার ঠাকুরগাঁও-পঞ্চগড় ও দিনাজপুরে যাতে না আসে সেটা জেলা প্রশাসনসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা দেখবেন বলে জানায় তারা।
প্রীতি / প্রীতি
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ