পাথরঘাটায় বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন!
স্থানীয় ইউপি সদস্য ফয়জুল কবিরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ও ঘুষ দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় সদর ইউনিয়নের হরীণঘাটা জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে প্রায় দুই শতাধিক জনসাধারণ অংশগ্রহণ করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউপি সদস্য শাকিল আহমেদ শিমু, হারুন হাওলাদার, হেমায়েত হোসেন আরৎদার, ফারুক মৃধা, বাদল মিয়া,জয়নাল আবদিন, মো.জাকির, সোহাগ চৌকিদার, হারুন হাওলাদার সহ ভুক্তভোগী এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন,বিট কর্মকর্তা আলা-আমিন বিভিন্ন সময় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ঘুষ চাদা আদায় করেন । জঙ্গল থেকে লাকড়ি কেটে আনলে বাড়ি গিয়ে তল্লাশি করে চাদা আদায় করেন তিনি।
স্থানীয় বাসিন্দা জেলে বাদল মিয়া বলেন, আমাকে মিথ্যা অপবাদ দিয়ে মামলার ভয় দেখিয়ে আমার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছেন। তিনি আরো বলেন এরকম আরো অনেকের কাছ থেকে চাদা আদায় করেন উক্ত বিট কর্মকর্তা।
সাধারনের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন হরিণঘাটা এ বিট কর্মকর্তা আলা-আমিনের সম্পর্কে বিভিন্ন সময় নানা অভিযোগ ইতিপূর্বে একাধিকবার পেয়েছি এ বিষয়ে পাথরঘাটা মাসিক আইন শৃঙ্খলা মিটিং এ আলোচনা করলে তিনি ক্ষমা চেয়ে আর এরকম ঘটনা ঘটবে না বলে স্বীকার করেন। কিন্তু পরবর্তীতে আবারো তিনি একই দুর্নীতি ও ঘুষ আমার এলাকার জনসাধারণের কাছ থেকে নিয়ে থাকেন।
একই সাথে তারে দুর্নীতিতে বাধা দেয়ায় আমার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ফায়জুল কবিরের বিরুদ্ধে সামান্য ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন। আমি উক্ত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সাথে সাথে এই দুর্নীতি ঘুষখোর বিট কর্মকর্তা আল-আমিনকে দ্রুত এখান থেকে অপসারণের জোর দাবি জানাচ্ছি।
প্রীতি / প্রীতি
ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা
আবারও ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ভাঙন জরুরী মেরামত কাজে অনিয়মের অভিযোগ
বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে অভয়নগরে সচেতনতামূলক কর্মশালা
নবীনগরের বাঙ্গরা বাজারে উচ্ছেদ অভিযান: একপক্ষের স্থাপনা ভাঙার অভিযোগ, নেপথ্যে ইন্ধনের গুঞ্জন
কুমিল্লায় জুলাই শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গৃহবধূর পা বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি
মিরসরাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ
ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
দাউদকান্দি নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
গ্যারেজ লুট মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা সামিরের তথ্যে মিলল ৫ অটোরিকশা
রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ
ইকনের পাশে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন