ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

পবিপ্রবিতে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কনফারেন্স অনুষ্ঠিত 


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১৬-২-২০২৩ দুপুর ৪:৩৯

জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ফর রেজিলেন্ট কোস্টাল বাংলাদেশ প্রকল্পের আয়োজনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।  

১৫ ও ১৬ ফেব্রুয়ারী  বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সকাল ১০ টা থেকে  অনুষ্ঠিত কনফারেন্সে উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামান্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তর্জাতিক কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের ডেপুটি এমবাসেডর মি. থুইস ওরসা, প্রকল্পের  বাংলাদেশ অংশের পরিচালক প্রফেসর ড. মো: আলমগীর কবির, প্রকল্প সমন্বয়কারী প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন, নেদারল্যান্ড অংশের প্রকল্প পরিচালক প্রফেসর ড. ফুলকো লুডউইগ প্রকল্প সমন্বয়কারী মিস ক্যাথরিন। 

কনফারেন্সে মূল প্রবন্ধ বক্তা ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ড. ওয়ায়েস কবির, নেদারল্যান্ডসের ওয়াগেনিংগেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফুলকো লুডউইগ খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সালমা বেগম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম.জি মোস্তফা আমিন।  

২য় দিনের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান  বিভাগের প্রফেসর ড. সালমা বেগম এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোস্তফা আমিন। অতঃপর ক্লাইমেট ইনফরমেশন সার্ভিস এবং স্যালাইনিটি বিষয়ে দুইটি আলাদা ভেন্যুতে দেশী বিদেশি গবেষকদের মুল্যবান বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপিত হয়। 

দিনের শেষভাগ উপস্থাপিত বৈজ্ঞানিক প্রবন্ধসমূহের আলোকে বাংলাদেশ তথা বিশ্বের জলবায়ু পরিবর্তন সৃষ্ট সমস্যাবলী মোকাবেলায় এবং কৃষিকে অধিকতর ক্লাইমেট স্মার্ট করার নিরিখে বেশ কিছু সুপারিশমালা প্রনয়ন করেন। RECSA প্রকল্পের বাংলাদেশ অংশের পরিচালক প্রফেসর ফুলকো লুডউইন দেশী-বিদেশী প্রবন্ধ উপস্থাপনকারী ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলনের সমাপনী ঘোষণা করেন।

প্রীতি / প্রীতি

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ