পদ্মানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে কারাদণ্ড
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে অবৈভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে ১ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া ঘটনাস্থল থেকে ১টি বাল্কহেড ও আনলোড মেশিন জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া।
১৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার পদ্মানদী তীরবর্তী বিভিন্ন অঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার বয়ড়া ইউনিয়নের দাসকান্দি বয়ড়া থেকে বাল্কহেড ও আনলোড মেশিনসহ ৯ জনকে আটক করা হয়। এরমধ্য একজন অসুস্থ ও ২ অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ৩ জনকে ছেড়ে দেয়া হয়। বাকি ৬ জনকে বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘন ও ১৫ ধারায় ৬ জনকে ১ মাস করে কারাদণ্ড দেয়া হয়।
এ ঘটনায় সাজাপ্রাপ্তরা হলেন, দোহারের বাহ্রা এলাকার সোরাবের ছেলে মো মুন্নাফ (৪৫), সোহরাবের ছেলে মোঃ খোকন (২৪), পটুয়াখালীর ঢেউখালী এলাকার মৃত রুস্তম আলীর ছেলে মোঃ নুর আলম (৪৫), ইসমাইল মৃধার ছেলে মোঃ লালু (৫০), ফুরকানের ছেলে ফিরোজ মৃধা (২৮) পটুয়াখালীর বদরপুর এলাকার আবুল কামালের ছেলে মোঃ ফেরদৌস (২৫)।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া জানান, "নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে এ অভিযান অব্যাহত থাকবে।"
প্রীতি / প্রীতি
সিংড়ায় সার সংকট, খোলা বাজারে ও পর্যাপ্ত সার নাই
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ
খাগড়াছড়িতে মালবাহী জীপ খাদে পড়ে চালক নিহত
মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা
অযোগ্যকে জাতির গাঢ়ে বসিয়ে তামাশা করেছে বর্তমান সরকার- বড়লেখায় শিবির সভাপতি
সাপে কাটা তারিফের মৃত্যু: অ্যান্টিভেনম থাকার পরও কেন রেফার?
ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস পালিত
তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন, পর্যটননগরী ঘোষণার দাবি
রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২ লাখ টাকা
মুকসুদপুরে মানবপাচার চক্রের হোতা বিশু মণ্ডল গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালানো যুবলীগ নেতা গ্রেপ্তার
চরফ্যাশনে দূর্ঘটনার শিকার হওয়া ৬ জেলে জীবিত উদ্ধার