সাতকানিয়ার ছদাহায় ব্যবসায়ী নেতা থেকে ছাত্রলীগের সভাপতি প্রার্থী
সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন ইতোমধ্যে শেষ হয়েছে। এরই মধ্যে সভাপতি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন প্রায় ডজন খানেক ছাত্রনেতা।বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী- ছাত্র রাজনীতি করতে হলে অবশ্যই প্রার্থীকে শিক্ষার্থী হতে হবে। তবে ছদাহা ইউনিয়নে যতজন ছাত্রলীগের প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে সকলেই পড়ালেখার সাথে যুক্ত থাকলেও একজন রয়েছেন ব্যবসায়ী। তিনিই আবার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের ঘনিষ্ঠজন।
ওই প্রার্থীর নাম রাশেদুল ইসলাম ইমন। যিনি কি না ছদাহা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে যেতে চাচ্ছেন। বর্তমানে তিনি সাতকানিয়ার কেরানিহাট নিউ মার্কেটের ব্যবসায়ী সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এছাড়াও স্থানীয় ও নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ইমন ছদাহায় জন্মগ্রহণ করেননি। তিনি এসেছেন চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে থেকে। দুই মাস আগে তিনি ভোটার তালিকায় ঠিকানা পরিবর্তন করে ছদাহার স্থায়ী বাসিন্দা হন। যদিও তাঁর ইচ্ছে ছিল না ছাত্র রাজনীতি করার। একজন ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হতে সাতকানিয়া আসেন। এতেই পরিচয় হয় বর্তমান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সাথে। মান্নানও চান, ইমনকে ছদাহা ইউনিয়নের ছাত্রলীগের সাথে যুক্ত করতে। তাকে সভাপতির পদ দিলে লাভ মান্নানের।
ছদাহা ইউনিয়নের কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, জামায়াত শিবিরের দূর্গ হিসেবে পরিচিত এই ছদাহা ইউনিয়ন। নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের কিছু সদস্য অভিযোগ করে বলেন, অন্য এলাকা থেকে কাউকে এনে এখানে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে আসন করানো হলে তিনি দলের কোন ভূমিকায় রাখতে পারবেন না। কারণ তিনি একে তো ছাত্র নন, দ্বিতীয়ত তিনি ব্যবসায়ী। পুরো এলাকার ছাত্রদের সুবিধা দেয়ার বদলে বাণিজ্যের চোখে দেখবেন। যা ছাত্রলীগের সুনাম ক্ষুণ্ন করবে। আমাদের অনুরোধ, যারা ছদাহায় ছাত্র রাজনীতি করেছেন বা এখনও করে যাচ্ছেন, তাদের মধ্যে থেকে কাউকে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হলে রাজনীতির জন্য মঙ্গলজনক হবে বলে মনে করেন স্থানীয়রা।
দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত ও যাচাই করে আমরা কমিটি দিবো। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী কোন ব্যবসায়ী কমিটিতে থাকতে পারে না।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied