ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সাংবাদিক মুরাদের ওপর হামলা, ডিআরইউয়ের নিন্দা ও প্রতিবাদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-২-২০২৩ বিকাল ৬:৫৩

জাগো নিউজের সিনিয়র রিপোর্টার সাংবাদিক মুরাদ হোসেনের ওপর হামলা করেছে একদল দুর্বৃত্ত। পরে আহত মুরাদকে উদ্ধার করে পাশের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরের পীরেরবাগ ৬০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) পক্ষ থেকে এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

সাংবাদিক মুরাদ হোসেন জানান, অফিসের অ্যাসাইনমেন্টে শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে তিনি ঢাকা শিশু হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউটের উদ্যেশে রওনা হন। তিনি ৬০ ফিট এলাকার আগারগাঁও বাজারের সামনে পৌঁছালে চার-পাঁচ জন সশস্ত্র সন্ত্রাসী তার মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাথারি মারধর শুরু করে। একই সঙ্গে সন্ত্রাসীরা তার সাংবাদিকতা নিয়ে কটাক্ষ্য এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকী দেয়। সন্ত্রাসীদের লোহার রডের আঘাতে তার নাক, মুখ ও চোখে আঘাত লাগে।

মুরাদ জানান, আক্রমণের সময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। চোখের মধ্যে তীব্র আঘাতের কারণে পথচারীরা তাকে রিকশায় উঠিয়ে পার্শ্ববর্তী জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তার পরিস্থিতি দেখে হাসপাতালে ভর্তি না রেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। পরদিন ঘটনার বিবরণ দিয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করতে গেলে থানার সংশ্লিষ্ট কর্মকর্তা অভিযোগ গ্রহণে অস্বীকৃতি জানায়।

সাংবাদিক মুরাদ হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।ডিআরইউ’র সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ডিআরইউ এর স্থায়ী সদস্য ও কাযনিবাহী কমিটির সাবেক সদস্য মুরাদ হোসেনের উপর সন্ত্রাসীদের হামলা ও জখমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

একইসাথে পেশাদার সাংবাদিকের উপর এ ধরনের হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি। একজন পেশাদার সংবাদিকদের উপর এ ধরণের হামলার ঘটনায় ডিআরইউ নেতৃবৃন্দ গভীর দু:খ প্রকাশ করে বলেন, এ ঘটনায় ম্বাধীন সাংবাদিকতার পরিপস্থি। ঘটনায় জড়িতদের অবিলম্বে খুঁজে বের করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি