ছাত্র অধিকার পরিষদ বলছে ছাত্রলীগের হামলা,ছাত্রলীগ বলছে সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধ
বাংলাদেশ গণ অধিকার পরিষদের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগ পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। তবে ছাত্রলীগ বলছে এটি কোন ছাত্রলীগের হামলা নয় এটি সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধ।
আজ (১৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় টিএসসি প্রাঙ্গণে এই ঘটনা ঘটেছে। হামলায় ছাত্র অধিকার পরিষদের ১০ জন গুরুতর আহত সহ অন্তত ২৬ নেতাকর্মী আহত হয়। আহত নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন।
হামলার বিষয়ে এক প্রত্যক্ষদর্শী জানায়, ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা আসার আগেই টিএসসি অবস্থান নেয় ছাত্রলীগ। ছাত্র অধিকার পরিষদ টিএসসি ঢুকতে চাইলে ছাত্রলীগ বাধা দেয়। দুই গ্রুপের পাল্টাপাল্টি স্লোগান হয় কিছুক্ষণ। তারপর ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা চলে যেতে চাইলে ছাত্রলীগ তাদেরকে হামলা করে। প্রথমে টিএসসি গেটে পরে ডাচ চত্বর এবং মিলন চত্বরে ছাত্র অধিকার পরিষদের ওপর হামলা চালায় ছাত্রলীগ।
হামলার বিষয়ে ঢাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি আসিফ মাহমুদ বলেন, আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী টিএসসিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে এলে তারা গেটেই আমাদের বাধা দেয়। বিদ্রুপ করে স্লোগান দিতে থাকে। আমরা চলে যেতে চাইলে আমাদের ওপর কয়েকধাপে হামলা চালায়। কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সহ-সভাপতি আখতার হোসেন এবং কর্মী ইউনুস গুরুতর এবং আরও প্রায় ২৬ জনের বেশি আহত হয়েছে। তাদের আমরা ঢাকা মেডিকেলে নিয়ে আসছি। ঢাবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এ হামলা হয়েছে।
হামলার বিষয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, গতকাল বিপিএলে কুমিল্লা চ্যাম্পিয়ন হয়। আজ একদল ক্রীড়া অনুরাগী শিক্ষার্থী টিএসসিতে আনন্দ উৎসব করতে গেলে ছাত্র অধিকার পরিষদের ছেলেরা খেলা হারাম, খেলার বিজয় উদযাপন হারাম এইধরনের বিভিন্ন কথা বলে উত্যক্ত করে শিক্ষার্থীদের। একপর্যায়ে তাদের উপর হামলা করে বসে ছাত্র অধিকার পরিষদের গুন্ডা বাহিনি। তখন সাধারণ শিক্ষার্থীরা এই মৌলবাদ বাহিনীকে প্রতিরোধ করে।
এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, এইধরনের কোন হামলার কথা আমি জানিনা। তারা তারা কি ঝামেলা করেছে তারাই এর মীমাংসা করবে।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
Link Copied