পুলিশ পরিচয়ে ছিনতাই, ছাত্রলীগের দুই নেতা আটক
পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- বাংলা বিভাগের মোহাইমিনুল ইসলাম ইমন ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের রাজিব হোসাইন রবিন। দুজনই বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র।ইমন বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হল ছাত্রলীগের সহসভাপতি। তিনি ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।রবিন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহসভাপতি। তিনি ঢাবি ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারী হিসেবে পরিচিত।
জানা যায়, গতকাল রাত আনুমানিক ৮ টার সময় বইমেলায় প্রবেশ পথে তারা একদল দর্শনার্থী আটক করে। আটক করে তাদের বিরুদ্ধে মাদক ব্যাবসার অভিযোগ তুলে তাদের শরীর তল্লাশী করে। পরে কোনো মাদকদ্রব্য না পেয়ে তাদের কাছ থেকে ১৫০০ টাকা ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারী সন্দেহ হলে ভুক্তভোগীরা চিৎকার করে, পরে আশপাশের লোকজন তাদের ধরে পুলিশে সোপর্দ করে।
আটকের বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, দুজনকে পুলিশ সোহরাওয়ার্দী উদ্যান থেকে আটক করেছে। বইমেলাতে আসা চার ব্যক্তির কাছ থেকে পুলিশ পরিচয় দিয়ে তারা চাঁদা নেন। পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে তাদের আটক করে।
এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। অভিযোগের সত্যতা পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘এদের আমি চিনতে পারছি না। মনে হয় তারা বর্তমানে রাজনীতিতে সক্রিয় নয়। আর প্রশাসনের প্রতি আমাদের আহ্বান, ছাত্রলীগ নেতা বা যেই হোক, অপরাধের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে যেন প্রশাসনিক এবং অ্যাকাডেমিক ব্যবস্থা নেয়া হয়।’
বিষয়টি জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবীর শয়নকে একাধিকবার কল করা হলেও তা রিসিভ হয়নি।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
Link Copied