ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

পাথরঘাটার কাকচিড়ায় ইটবোঝাই টমটমের চাপায় ইজিবাইক চালকের মৃত্যু


ইব্রাহীম খলীল, পাথরঘাটা photo ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশিত: ১৮-২-২০২৩ দুপুর ১১:১১

শুক্রবার (১৭ ফেরুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৬ নং কাকচিড়া ইউনিয়নের কাকচিড়া-বাইনচটকী  মহাসড়কের শান্তি নগর এলাকায় ইজিবাইক ও ইটবোঝাই টমটমের মুখোমুখি সংঘর্ষে (কলেজ ছাত্র) হাসান (১৮) নামক এক ইজিবাইক চালকের মৃত্যু হয়।

নিহত হাসান উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। নিহত হাসানের বড় ভাই মুছা "সকালের সময়" কে বলেন, হাসান দুপুরে বাড়িতে খাবার খেয়ে ইজিবাইক নিয়ে বের হয়। আমাদের অর্থনৈতিক অসচ্ছলতার কারণে লেখাপড়ার পাশাপাশি ইজিবাইক চালাত হাসান।

এসময় বেল্লাল (২৫) ও মন্টু মিয়া (৪৫) নামে আরও দুইজন গুরুতর আহত হয়। পরে তাদেরকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত বেল্লালের বাড়ি পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামের তৈয়ব আলীর ছেলে ও মন্টু মিয়া বরগুনা পোটকাখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাইনচটকি ফেরিঘাট থেকে ইট বোঝাই একটি টমটম পাথরঘাটার উদ্দেশ্যে আসছিল। অপরদিকে থেকে বাইনচটকি যাওয়ার পথে শান্তি নগর এলাকায় যাত্রীবাহী একটি ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে হাসানের মৃত্যু হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সঞ্জয় মজুমদার বলেন, ঘটনার পর সরেজমিন গিয়ে লাশ উদ্ধার করে সুরাতহাল শেষে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ইজিবাইক ও ইটবোঝাই টমটম জব্দ করা হয়েছে।

উল্ল্যেখ,সারাদেশের ন্যায় কাকচিড়া বরগুনা মহাসড়কে ক্রমাগতই ফিটনেস বিহীন অবৈধ টমটম ও ব্যাটারি চালিত ইজিবাইক বেড়েই চলেছে, উল্লেখিত সড়কে কোন প্রকারেই থামছে না দুর্ঘটনা।

দুই মাসের মাথায় টমটমের ধাক্কায় আরো একটি প্রাণ গেল। গত দু বছরে এ সড়কে প্রায় ৭ - ৮ টি প্রাণ ঝড়ে গেছে।

 

প্রীতি / প্রীতি

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা

আবারও ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ভাঙন জরুরী মেরামত কাজে অনিয়মের অভিযোগ

বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে অভয়নগরে সচেতনতামূলক কর্মশালা

নবীনগরের বাঙ্গরা বাজারে উচ্ছেদ অভিযান: একপক্ষের স্থাপনা ভাঙার অভিযোগ, নেপথ্যে ইন্ধনের গুঞ্জন

‎কুমিল্লায় জুলাই শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ

আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গৃহবধূর পা বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি

মিরসরাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দি নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

গ্যারেজ লুট মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা সামিরের তথ্যে মিলল ৫ অটোরিকশা

রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ

ইকনের পাশে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন

নরসিংদীতে ২১ কেজি গাঁজাসহ ভুয়া বিজিবি সদস্য আটক