ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে মন্ত্রণালয়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-২-২০২৩ দুপুর ২:৪৪

এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিলেও ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এমন প্রতিষ্ঠানগুলোর তালিকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। 

শনিবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাধারণ ধারার বোর্ডগুলোর কাছে শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলো তথ্য চাওয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি অর্থাৎ পাসের হার শূন্য সেসব প্রতিষ্ঠানের তালিকা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে সাধারণ শিক্ষা বোর্ডগুলোকে। 

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মিজানুর রহমান জানান, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে এখন বলা যাচ্ছে না। আমরা তথ্য সংগ্রহ করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত দেবেন, কী ব্যবস্থা নেওয়া হবে। 

জানা গেছে, সাধারণত শূন্যপাস করা প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করা হয়। অধিদপ্তরের মাধ্যমে তাদের শোকজ করা হয়। কিন্তু এবার তা নাও হতে পারে। ২০২১ সালের এইচএসসিতে ৫টি প্রতিষ্ঠানের কেউ পাস করতে না পারলেও সে সংখ্যা বেড়ে ২০২২ সালে ৫০টি হয়েছে। 

গত ৮ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়াতে কর্মশালার আয়োজন করা হবে।  

প্রীতি / প্রীতি

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ

এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে

ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত

মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর

প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু