ঠাকুরগাঁওয়ের প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে চাকুরী দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মো: সোলেমান আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাতে জেলার বালিয়াডাঙ্গী থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে শুক্রবার তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলা সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের মো: মহির উদ্দিনের ছেলে সোলেমান দীর্ঘদিন ধরে চাকুরী দেওয়ার নামে বিভিন্ন চাকুরী প্রত্যাশীদের নিকট স্ট্যাম্প ও ফাকা চেক গ্রহন করে প্রতারণা করে আসছিল। সে বাংলাদেশ পুলিশের ট্রেইনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদসহ বিভিন্ন সরকারী-বেসরকারী অধিদপ্তরে চাকুরী দেওয়ার কথা বলে মোবাইল ফোনে বিভিন্ন মানুষের সাথে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে। এ সময় সোলেমান চাকুরী প্রত্যাশীদের কাছ থেকে তাদের স্বাক্ষরিত ফাঁকা স্ট্যাম্প ও বিভিন্ন ব্যাংকের চেক গ্রহণ করে পরে সেগুলি দিয়ে প্রতারণা করে আসছিলেন। এমন অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী উপজেলা অফিসের মূল গেইট সংলগ্ন মেসার্স সোলেমান ট্রেডার্স (সার ও কীটনাশকের দোকান) থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছে থাকা বিভিন্ন চাকুরী প্রত্যাশীর স্বাক্ষর করা ২০টি ফাঁকা স্ট্যাম্প, ১৭ টি চেকের পাতা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই সুলতান আলী বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় তার বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied