ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চোর-পুলিশ খেলার মধ্য দিয়ে ডুমুরিয়ায় পাউবোর জায়গা দখল আবারও শুরু


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ১৮-২-২০২৩ বিকাল ৬:৪৮

নূরনগরস্থ পানি উন্নয়ন বোর্ডে’র অফিসে স্ব-শরীরে যেয়ে লিখিত মুচেলকা দিয়েছেন বৃহস্পতিবার। আর পাউবোর কোন জায়গায় কাজ করবো না।  শনিবার থেকে আবারও  ভরাট করছেন পাউবোর জায়গা। ভরাটকারীদের দাবি কর্তৃপক্ষ’র অনুমতি রয়েছে। পাউবো বলছে আমরা কিছুই জানিনা। এভাবে চোর-পুলিশ  খেলার মধ্য দিয়ে ডুমুরিয়ায় পাউবোর জায়গরা দখল অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার দৈনিক সকালের সময়সহ বেশ কয়েকটি পত্রিকায় প্রভাবশালীদের প্রভাবে পাউবোর জায়গা দখল হচ্ছে এমন খবর প্রকাশিত হয়। বৃহস্পতিবার সকালে ভান্ডারপাড়া গ্রামের পাউবোর জায়গা দখল ও ভরাটকারী পঞ্চানন অধিকারী নুরনগরস্থ পানি উন্নয়ন বোর্ডে যেয়ে লিখিত মুচেলকা দেন তিনি আর মাটি ভরাট করবেন না ও ওই জায়গায় কোন কার্যক্রমও চালাবেন না। কিন্তু ওই দিন বিকেলে আবারও নেট দিয়ে ঘেরা বেড়া দেন। পরে পাউবো কর্তৃপক্ষের নির্দেশে ঘেরাটি সন্ধ্যার পরে অপসারণ করেন। একদিন পরে শনিবার এবার ওই পঞ্চানন অধিকারী স্কেবেটার দিয়ে  পানি উন্নয়ন বোর্ডের জায়গায় আবারও কাজ শুরু করেন। কৈয়া বাজারের জামাল হাওলাদারের ছেলে সোহেল রানা ওই স্কেবেটার নিয়ে কাজ শুরু করে। এই সোহেল রানা এখনও ষোলমারী খেয়াঘাটের কাছে নদী থেকে মাটি কাটছে। এর বিরুদ্ধে সরকারের বিভিন্ন দপ্তরে এর আগে একাধিকবার অভিযোগ করলেও তার অপকর্ম অব্যাহত রয়েছে।  গতকাল বিকেলে কাজ করা অবস্থায় স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে যেয়ে পুনরায় কাজ শুরু করার কারণ জানতে চাইলে তিনি বলেন, কর্তৃপক্ষের অনুমতিতে কাজ করা হচ্ছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী হাসেম আলী বলেন, কাজ করলে আমাদের কি করার আছে। আমরা ঘটনাস্থলে আগামী সোমবার যেয়ে ব্যবস্থা নেয়া হবে।  নির্বাহী প্রকৌশলী  আশরাফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। আগামী কালই পাউবো কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। উল্লেখ্য গতকালও পাউবোর মাটি গিলে খাচ্ছে ইটভাটা শিরোনামে সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। কিন্তু কারও বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা নেয়া হয়নি। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার