জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলছেন মিজানুর রহমান সিনহা ভালোমানুষ
গতকাল মেহেরপুর জেলা সমিতির পিকনিক অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলছেন মিজানুর রহমান সিনহা একজন ভালোমানুষ। শামীম আহমদ রচিত গ্রন্থ সার্বজনীন মানব মিজানুর রহমান সিনহা গ্রহন কালে তিনি এমন মন্তব্য করছেন। অনুষ্ঠানে মেহেরপুর-২ আসনের সাংসদ সাহিদুজ্জামান খোকন ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন অধিকাংশ জেলা সমিতির ঢাকায় নিজস্ব ভবন এবং অফিস রয়েছে, মেহেরপুর জেলা সমিতির তা নেই। প্রতিমন্ত্রী দুঃখপ্রকাশ করে বলেন আমি ৭৯ সালে ঢাকা এসেছি এবং তার পরথেকে বহুদিন থেকে মেহেরপুরের মানুষকে সাথে নিয়ে নানারকম সামাজিক কার্যক্রম অব্যাহত রাখছি এবং চেষ্টা করছি মেহেরপুর জেলা সমিতির একটি নিজস্ব অফিস হোক। একইসাথে তিনি উপস্থিত সকলকে একটি আশার কথা জানিয়ে বলেন ঢাকার মোহাম্মদপুর আড়ং গলিতে শিগগিরই মেহেরপুর জেলা সমিতির নিজস্ব ভবন নির্মাণ করতে সবরকম প্রস্তুতি রয়েছে।
পিকনিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক নূর হাকিম। দৈনিক সকালের সময়ের পক্ষ থেকে কিছু উপহার সামগ্রী উপস্থিত সকলের মাঝে লটারির মাধ্যমে বিতরণ করা হয়েছে। একইময় দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক নূর হাকিম অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ গ্রন্থ উপহার প্রদান করেন।
এমএসএম / এমএসএম
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান