জগদল বাজারে মেসার্স সুজন অটো থেকে চুরির মালামাল উদ্ধার, দুই চোরের তিনদিনের রিমান্ড
পঞ্চগড়ে ইজিবাইক চুরির দায়ে মোশারফ হোসেন(৩১) ও জুয়েল হোসেন(২৮) কে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।শুক্রবার(১৭ ফেব্রুয়ারী) বিকালে আদালতে উপস্থিত করে শুনানি শেষে বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন।পরে জিজ্ঞাসাবাদের জন্য পঞ্চগড় সদর থানায় নেয়া হয়েছে।সোমবার তাদেরকে আদালতে প্রেরন করা হবে।বিষয়টি সদর থানার এস আই মো.সাহিদুর রহমান নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারী সলেমান আলী ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ে রজলী বাজারে ভাড়ায় চালানোর জন্য বের হয়ে যায়।পথে অজ্ঞাতনামা এক ব্যক্তি কৌশলে জুসের মধ্যে চেতনানাশক ঔষুধ মিশিয়ে দেয়।সলেমান খেয়ে নেয় এবং অজ্ঞান হইলে অজ্ঞাতনামা চোর বা চোরেরা তাহার ব্যাটারী চালিত ইজিবাইক চুরি করে পালিয়ে যায়।অটোচালক সলেমান এর অবস্থা খারাপ হইলে তাকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তার ভাই আঃ রহমান সদর থানায় ১৬ ফেব্রুয়ারি এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ তদন্ত ভার এসআই মোঃ সাহিদুর রহমানের উপর অর্পন করেন।
পরে অজ্ঞানপাটিকে সনাক্ত করে বৃহস্পতিবার মোশারফ হোসেনকে বাজারের হিলটন বোর্ডিং থেকে আটক করে, তার তথ্যমতে, জগদল এলাকায় অভিযান করে জুয়েলকে আটক করে পুলিশ। একই সাথে মেসার্স সুজন অটো নামের এক দোকান থেকে চুরি যাওয়া ইজিবাইকের মালামাল উদ্ধার করা হয়।
স্থানীয় সাবুল জানায় পুলিশ সুজনের দোকানে অভিযান করবে টের পেয়ে সুজন দৌড় দিয়ে দোকানের পিছন দিয়ে পালিয়ে যায়। এসময় পুলিশ অটো গাড়ির চোরাই মালামাল সুজনের মোবাইল ফোন ও মটর সাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়।
আটককৃত মোশারফ হোসেন সাগর ঠাকুরগাঁও জেলার সালন্দর এলাকার উছামুদ্দিনের ছেলে।জুয়েল পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ এলাকার আজিজুল ইসলামের ছেলে। মেসার্স সুজন অটো এর বিষয়টি ১ লাখ ১০ হাজার টাকার বিনিময়ে বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক আবু তাহের আবুর মাধ্যমে পুলিশের সাথে আপোষ করা হয়েছে, যা সুজনের মামাত ভাই আজিজ সহ অনেকেই জানিয়েছেন।
মেসার্স সুজন অটোর স্বত্বাধিকারী মোঃ সুজন ইসলামের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, তেতুলিয়া এলাকায় আছি, এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।
জগদল বাজার বনিক সমিতির সাঃ সম্পাদক আবু তাহের আবু জানান, আমি সুজন নামের কাউকে চিনি না।
তবে টাকার বিনিময়ে সুজনের আপোষের বিষয়টি অস্বীকার করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাহিদুর রহমান বলেন, সুজনের বিষয়টি যাচাই বাছাই চলছে।
সুজনের বিষয়টি অর্থের বিনিময়ে আপোষ হয়েছে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞার জানা নাই।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied