তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে মানবিক সহায়তায় দূতবাসে একেএমবির
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা দিলেন বাংলাদেশের মানবিক সহায়তামূলক সংগঠন একেএমবি। শনিবার বিকেল ২টায় ঢাকা বারিধারাস্থ তুরস্ক দূতাবাসে বহুমূখী সেবাধর্মী সংস্থা আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি) এর পক্ষ থেকে সম্প্রতি তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত মানবতার পাশে ব্লাংকেট ও ডেডবডি কভারসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ভালবাসার উপহার হিসেবে প্রদান করা হয়। এসব সামগ্রী গ্রহণ করেন তুরস্ক দূতাবাসের অফিসার ইনচার্জ। এসময় উপস্থিত ছিলেন - আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি) চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দিন। সচিব (ভারপ্রাপ্ত) স ম হামেদ হোসাইন। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত আল্লামা মোশাররফ হোসেন হেলালী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, দপ্তর সম্পাদক মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মীর মোহাম্মদ আবু বাকার, সমাজকল্যাণ সম্পাদক শাহাদত হোসেন চৌধুরী রুবেল, ইসলামিক ফ্রন্ট নেতা আশফাকোদ্দৌলা খান, ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি শেখ ফরিদ মজুমদার, একেএমবির অফিস সচিব মোহাম্মদ আব্দুল্লাহ প্রমূখ। উল্লেখ্য, একেএমবি ইতোপূর্বে করোনাকালীন সময়ে প্রায় ৩০০০ হাজারেরও অধিক মৃতদেহর কাফন, জানাযা, দাফন-সৎকার এর মত কার্যাদি সম্পন্ন করেছে। রোগী পরিবহনে ফ্রি এ্যাম্বুলেন্স সেবা, শ্বাসকষ্ট রোগীদের অক্সিজেন সেবা, টেলি মেডিসিন সেবাসহ বিবিধ জনহিতকর কর্মযজ্ঞের নিরবচ্ছিন্ন আঞ্জাম দেয়। এছাড়াও আর্ত মানবতার প্রভূত কল্যাণ সাধনে এ সংস্থার বহুমাত্রিক জনকল্যাণমূলক কাজ চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ