ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে সড়ক দক্ষল করে চলছে রমরমা ব্যবসা,বাণিজ্য


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১৯-২-২০২৩ দুপুর ৪:৫০
পটুয়াখালীর দুমকিতে বরিশাল-পাগলা-দুমকি-বাউফল মহাসড়কের দু'পাশের জায়গা দখল করে একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছে পথচারীরা, হরহামেশাই ঘটছে ছোট-খাটো দুর্ঘটনা। ব্যস্ততম এ সড়কের মাঝখানে ট্রাক থামিয়ে ঘন্টার পর ঘন্টা মালামাল উঠানামা প্রায় নিত্যদিনের চিত্র হয়ে দাড়িয়েছে। 
 
রবিবার (১৯ ফেব্রুয়ারী) সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার বরিশাল-পাগলা-দুমকি-বাউফল সড়কের পাশের জায়গা দখল করে গাছ ব্যবসায়ীদের লাকড়ি-গাছ, ফরিয়াদের তুষ-কুড়া-ধান, নির্মাণ সামগ্রী ব্যবসায়ীদের রড-সিমেন্ট-ইট, ডিলারের গোডাউনে মালামাল সংরক্ষণ, চেরাই কাঠ ব্যবসায়ীদের সাজানো কাঠ, স্বমিলের সম্মুখে রাস্তা উভয় পাশে বিক্রির উদ্দ্যশে থরে থরে সাজানো গাছ রাখা আছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় স্কয়ার এলাকায়, নতুন বাজার এলাকায় , থানাব্রিজ এলাকায়, রাজাখালী বাজার এলাকায়, তালতলী বাজার এলাকায়, বোর্ড অফিস বাজার এলাকায় ও চরগরবদি ফেরিঘাট এলাকার খালি জমি এখন আর খালি নেই। 
 
বিভিন্ন সূত্রে জানা যায়, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে সওজ কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই সড়কের পাশের সরকারি জমি বেদখল করে দিনের পর দিন এসব ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছেন। পথচারীদের একজন মোঃঅপু ক্ষোভ প্রকাশ করে বলেন, এমনিতেই ফুটপাত নেই বললেই চলে। এরপর রাস্তা ওপরে এভাবে যদি ট্রাক, কাভার্ড ভ্যান রাখা হয় তবে আমরা হাটি কিভাবে। রাজাখালি গ্রামের জামিল বলেন, ‘রাস্তায় ধানের বস্তা, লাকড়ি এসব রাখায় যেমনি আমাদের অটোরিকশা চালাতে বেগ পেতে হয় এবং পথচারীদের দুর্ঘটনার আশঙ্কা থাকে।থ পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ.এম. আতিকুল্লাহ বলেন, এ বিষয়ে ইউএনও মহোদয়ের সহযোগিতা নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। 
এ বিষয়ে জানতে চাইলে  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল ইমরান বলেন, যারা সড়ক দখল করে রেখেছেন তাদেরকে চিহ্নিত করে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অন্যান্যদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ