ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সোমবার


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৯-২-২০২৩ বিকাল ৫:১৮
সারাদেশের ন্যায় মাদারীপুরে আগামীকাল সোমবার (২০ শে ফেব্রুয়ারী ২০২৩) ৬-১১ মাস ও ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে সিভিল সার্জন ডা. মো: মুনির আহমেদ খান এর সভাপতিত্বে মাদারীপুরে ১৯ ফেব্রুয়ারী রবিবার বেলা ১২টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
ভিটামিন ‘এ’ খাওয়ানোর ফলে শিশু যে শুধু রাতকানা থেকে রক্ষা পায়, তা নয়। ‘এ’ ভিটামিন শিশুদের আরও বহুবিধ উপকার করে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টি শক্তি ভালো রাখে ও শিশু মৃত্যুর হার কমায়। সিভিল সার্জন ডা. মো: মুনির আহমেদ খান বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন কেউ যাতে কোন বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
 
মাদারীপুর জেলা সিভিল সার্জন ডাঃ মুনির আহমেদ খান আগামী ২০ ফেব্রুয়ারি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) বাস্তবায়ন বিষয়গুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এবং সংবাদ সম্মেলন আরও জানানো হয়, আগামী ২০ ফেব্রুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) সারাদেশ একটি করে নীল রঙের ও একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সম্মেলনে আরও জানান, মাদারীপুর জেলা ১৫০৪টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন ৩০৩২ জন। জেলায় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল ৬-১১ মাস বয়সী ২১৩৬৮ জন শিশুদের এবং ১২-৫৯ মাস বয়সী ১৫১৫৮২ জন শিশুদের  খাওয়ানের লক্ষ মাত্রা রয়েছে। সংবাদ সম্মেলনে সিনিয়র মেডিকেল অফিসার ডা: এম এম খলিলুজ্জামানের সঞ্চালনায় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু