ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬

কোটালীপাড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হতে যাচ্ছেন : মতিয়ার রহমান হাজরা


আবু নাইম শাহ,  কোটালীপাড়া  photo আবু নাইম শাহ, কোটালীপাড়া
প্রকাশিত: ১৯-২-২০২৩ বিকাল ৫:৪৫
 গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হতে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা। 
 
মেয়র পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ( নৌকা প্রতীক)  মতিয়ার রহমান হাজরা।ফলে তিনি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হতে যাচ্ছেন।
 
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফয়জুল মোল্লা বলেন, মেয়র নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল রবিবার  (১৯ ফেব্রুয়ারী)  একমাত্র প্রার্থী হিসেবে মতিয়ার রহমান হাজরা মনোনয়নপত্র জমা দেন। আগামী ২০ ফেব্রুয়ারী মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। এতে তার মনোনয়নপত্র সঠিক হলে বিধি অনুযায়ী মতিয়ার রহমান হাজরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত ঘোষণা করা এখন সময়ের ব্যাপার মাত্র।
পৌরসভার মদনপাড়া গ্রামের বাসিন্দা মরহুম হাজী আব্দুল লতিফ হাজরার জ্যেষ্ঠ পুত্র মতিয়ার রহমান হাজরা।তিনি কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বর্তমান  বিআরডিবি চেয়ারম্যান । এই প্রথম তিনি  পৌরসভার মেয়র পদে দলীয় মনোনয়ন পান এবং প্রধানমন্ত্রী তার উপর আস্থা রাখেন।
 
মতিয়ার রহমান হাজরা বলেন, আপনাদের দোয়ায় আর আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিনের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার কাঙ্ক্ষিত সপ্নের স্মার্ট পৌরসভা গড়ে তুলব।

এমএসএম / এমএসএম

অন্তঃসত্ত্বা স্ত্রী ও সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ আব্দুল আজিজ

২৮ ঘণ্টা যানজট-ধীরগতি শেষে সচল সিরাজগঞ্জ মহাসড়ক

স্বামী পরিত্যক্ত নারী ও মেয়েকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় বাড়িতে হামলা-ভাংচুর, প্রতিবাদে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে জিন্নাত- লাবলু বাহিনীর তান্ডবে মাহমুদনগরবাসী আতঙ্কিত

তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন

রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত

চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস