গোপালগঞ্জে বিসিক উদ্যোক্তা মেলার সমাপ্তি
গোপালগঞ্জে বিসিক উদ্যোক্তা মেলার সমাপ্তি হয়েছে। প্রতিদিন মেলায় থাকে দর্শনার্থীদের ভীড় সাথে চলছে বেচাকেনাও। বিসিক উদ্যোক্তাদের উৎপাদিত পাট, তাঁত, চামড়া, মৃৎ ও হস্তশিল্পের পছন্দের পণ্য ক্রেতারা কিনে নিচ্ছেন। বাজারের দামের তুলনায় একটু কমে বিসিক উদ্যোক্তা মেলায় বাহারী পণ্য বিক্রি হচ্ছে। এ পণ্য কিনতে প্রতিদিনই বিভিন্ন বয়সের মানুষের সমাগম ঘটছে বিসিক উদ্যোক্তা মেলায়। বসন্তের শুরুতেই উৎসব মুখর পরিবেশে চলছে এ মেলা।
নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে গত ৯ ফেব্রুয়ারি গোপালগঞ্জ শহরের পৌরপার্কে জেলা প্রশাসন ও গোপালগঞ্জ জেলা বিসিক কার্যালয়ের উদ্যোগে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়। আজ ১৯ ফেব্রুয়ারি সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে এমেলার সমাপ্তি হয়। এসময় উদ্যোক্তাদের পুরুস্কার বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম মেলার পুরুস্কার বিতরন করা হয়।
মেলায় পাট, তাঁত, চামড়া, মৃৎ ও হস্তশিল্পে উৎপাদিত পণ্যের ৪০টি স্টল বসেছে। দেশের বিভিন্ন জেলার শ্রেষ্ঠ উদ্যোক্তারা তাদের পণ্যের স্টল এ মেলায় বসিয়েছেন। শীত-বসন্তের
আমেজে মেলায় প্রচুর মানুষের সমাগম ঘটে । এখান থেকে ক্রেতারা তাদের পছন্দের পণ্য কিনছেন। স্থানীয় উদ্যোক্তারা অন্য জেলার উদ্যোক্তাদের পণ্যের সাথে পরিচিত হচ্ছেন। অনেকে মেলায় এসে এসব পণ্য দেখে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
বিসিক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের এজিএম গৌরব দাস বলেন, নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে এ মেলার মূখ্য উদ্দেশ্য । পণ্যের বাজার সৃষ্টিতে উদ্যোক্তা ও ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে দিচ্ছে এ মেলা। উদ্যোক্তা সৃষ্টি হলে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বিসিক দেশের অর্থনীতিতে অবদান রাখতে এ মেলার আয়োজন করেছে। মেলায় উদ্যোক্তা ও ক্রেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই নতুন উদ্যোক্তা হতে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা আগ্রহীদের উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ করছি। আমরা তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব। তাদের উদ্যোক্তা হতে সবধরণের সহযোগিতা করা হবে।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা