ছাত্রলীগের ‘সন্ত্রাসী কার্যক্রমে’ ঢাবির ঐতিহ্য ভূলুণ্ঠিত: সাদা দল
ছাত্রলীগের ‘সন্ত্রাসী কার্যক্রমে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ভুলুণ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দল।রোববার সাদা দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।
এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি, স্বাধীন চিন্তা ও মতপ্রকাশের এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।আমরা উদ্বেগের সাথে লক্ষ করছি যে, বর্তমান সরকারের সমর্থক বাংলাদেশ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ঐতিহ্য ইতোমধ্যেই ভুলুণ্ঠিত হয়েছে। আমরা আমাদের প্রাণের প্রতিষ্ঠানে ভিন্নমতের ওপর হামলার পুনরাবৃত্তি দেখতে চাই না।”
বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুক্রবার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলাকে ‘ন্যাক্কারজনক’ মন্তব্য করে এর প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবি জানানো হয়। একই সঙ্গে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানানো হয়।
গত শুক্রবার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। এ উপলক্ষে নির্ধারিত কর্মসূচি উদযাপনের উদ্দেশ্যে সংগঠনটির নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করতে আসলে ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়ে। এ বাধা অতিক্রম করে তারা এগিয়ে যেতে চাইলে একপর্যায়ে ছাত্রলীগ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে আহতরা বর্তমানে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
Link Copied