জুড়ীতে সৎ মায়ের হামলায় কলেজ ছাত্রী আহত
মৌলভীবাজার জেলার জুড়ীতে এক কলেজ ছাত্রীর উপর হামলার অভিযোগ উঠেছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৩ ইং) বিয়েতে রাজি না হওয়ায় উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের দ্বহপাড়া গ্রামের আতিকুল ইসলামের মেয়ে ফাবিহা ইসলামের উপর তার সৎ মা নাজমিন আক্তার হেপি হামলা করে। হামলার পর স্থানীয়রা ফাবিহা ইসলামকে উদ্ধার করে জুড়ী আধুনিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করান।
জানা যায়, ফাবিহা ইসলাম আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজের ছাত্রী। কলেজে যাওয়া আসার একপর্যায়ে ওই শিক্ষার্থীর সাথে শাকির চৌধুরী নামে একজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ প্রেমের সম্পর্ক ফাবিহা ইসলামের সৎ মা নাজমিন আক্তার হেপি মেনে নিতে পারেননি। নাজমিন আক্তার হেপি এলাকার প্রভাবশালী সাজিবুর রহমানের সাথে ফাবিহার বিয়ে দিতে চাইছিলেন। এতে সে রাজি না হওয়ায় সৎ মা নাজনিন আক্তার হেপি ফাবিহা ইসলামকে শারিরিক আঘাত নির্যাতন করে ১৯ ফেব্রুয়ারি আহত করে। নির্যাতনের খবর পেয়ে স্থানীয়রা ও আত্নীয়রা ফাবিহা ইসলামকে উদ্ধার করে জুড়ী আধুনিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করান।
এ ঘটনার রেশ ধরে সাজিবুর রহমান এবং তার বন্ধু মোহাম্মদ তারেক মিয়া মিথ্যা মামলা দিয়ে ফাবিহা ইসলামের বাবাকে হয়রানি করছেন। মামলা করার পাশাপাশি তাঁর ব্যাবসা প্রতিষ্ঠান এবং বাড়িতেও হামলা করেন।
এ বিষয়ে জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, ঘটনার খবর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪
পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা
চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা
আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী
পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের
ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু
উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন