ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নগরকান্দায় কাভার্ড ভ্যানের চাপায় নিহত ১, আহত ২


আবু নাছির, নগরকান্দা photo আবু নাছির, নগরকান্দা
প্রকাশিত: ২০-২-২০২৩ দুপুর ১:৩২

ফরিদপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের সংকরপাশা নামক স্থানে কাভার্ড ভ্যানের  চাপায় বিল্লাল মাতুব্বর (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর  আহত হয়েছে আরো দুইজন।

নিহত ব্যক্তি উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রাংগাল গ্রামের মৃত জলিল মাতুব্বরের ছেলে বিল্লাল মাতুব্বর (৬০) এবং আহতরা হলেন, একই গ্রামের তাইজুদ্দিন শেখের ছেলে পান্নু শেখ (৬০) ও আছিরুদ্দিন শেখের ছেলে গনি শেখ (৬৫)।আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান স্থানীয়রা।

জানাযায়, সোমবার (২০ ফেব্রুয়ারী) সকাল ৮ টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট, ১৬-৪৬৪১) সড়কে থাকা একটি ব্যাটারি চালিত অটোভ্যানকে ধাক্কা দিলে ভ্যানে থাকা এক আরোহী ঘটনাস্থলেই নিহত হয় ও দুইজন গুরুতর আহত হয়।

ঘটনার পর নগরকান্দা ফায়ার সার্ভিস এসে লাশ উদ্ধার করে ভাংগা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।ভাঙ্গা হাইওয়ে থানার এস আই মাসুদ জানান, খবর পাওয়ার সাথে সাথে আমারা ঘটনাস্থলে পৌছে কাভার্ড ভ্যান চালক ও সহকারীসহ কাভার্ড ভ্যানটি আটক করি। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার