ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে পুকুরে মিলল চা দোকানি মরদেহ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২০-২-২০২৩ দুপুর ২:২৯
মাদারীপুর পৌর এলাকার পুকুর থেকে সৌরভ মিয়া (২৮) নামে এক চা দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০ টার দিকে পৌর এলাকার নূরজাহান সেলিম নিরাময় হাসপাতালের পেছনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  
 
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।উদ্ধারকৃত সৌরভ মিয়া পৌরসভার ২নং শকুনী এলাকার শাহাদাৎ হোসেন মিয়ার ছেলে।শহরের লেকপাড় এলাকায় তার একটি চায়ের দোকান ছিল। স্থানীয়দের বরাতে ওসি জানান, সকালে পৌর এলাকার নূরজাহান সেলিম নিরাময় হাসপাতালের পেছনের পুকুরে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। তারা জরুরি সেবা নাম্বার ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
 
ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত হয়েছে। ময়না তদন্তের পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু