ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

বিক্রি হবে রোনালদোর বাড়ি, কিনতে খরচ পড়বে কত?


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-২-২০২৩ দুপুর ৩:৪৪

গত ডিসেম্বরে ইংল্যান্ডের পাট চুকিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো পাড়ি জমিয়েছেন মরুর দেশ সৌদি আরবে। ওল্ড ট্রাফোর্ডের বাড়ি ছেড়ে বান্ধবী আর সন্তানদের নিয়ে রিয়াদে বিলাসবহুল হোটেলে বসবাস করছেন পর্তুগিজ তারকা।

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদির ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল, বিক্রি করা হবে রোনালদোর ইংল্যান্ডের চেশায়ারের বাড়িটি। আর বিলাসবহুল বাড়িটি বিক্রির দায়িত্বে থাকা আবাসন এজেন্ট জ্যাকসন-স্টপস এরই মধ্যে আগ্রহী ক্রেতার জন্য বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানাচ্ছে, আধুনিক সব সুযোগসুবিধা থাকা বাড়িটি কিনতে গুনতে হবে ৫.৫ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭০ কোটি টাকা। 

কি আছে রোনালদোর বাড়িটিতে?

রোনালদোর চেশায়ারের বাড়িটিতে আছে সাতটি বেডরুম ও ছয়টি বাথরুম। আছে একটি হাই-টেক ফিটনেস রুম। বিশাল একটি সুইমিংপুলের সঙ্গে আছে জাকুজ্জি (সুইমিংপুলের সঙ্গে থাকা বাথটাব, যেখানে গরম পানির বাষ্প বের হয় এবং ম্যাসাজেরও ব্যবস্থা থাকে)। এছাড়া একটি সিনেমা দেখার কক্ষের সঙ্গে রোনালদোর আধুনিক ও বিলাসবহুল সেই বাড়িতে আছে প্যাডল টেনিস কোর্ট। গাড়ি রাখার মতো একটি গ্যারেজও আছে সেখানে। 

এমএসএম / এমএসএম

যেভাবে বদলে গেছে ম্যানচেস্টার সিটির চেহারা

খিঁচুনিতে দুইবার মাঠেই ঢলে পড়া জামাল কবে ফিরতে পারবেন ফুটবলে?

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

ইনজুরি নয়, আইপিএলের গত আসরে যে কারণে মাঠে নামেননি ধোনি

‘এসি-বিহীন রুমে’ থেকেও বাংলাদেশে খেলতে রাজি শুকি, কেন এত ত্যাগ?

বিপিএল বাদেই ৩৫-৪০ লাখ টাকা পাবে, ক্রিকেটাররা অনেক খুশি : তামিম ইকবাল

৬ হাজার কোটি টাকার খেলোয়াড় বিক্রি করে বিশ্বরেকর্ড চেলসির

বিপিএল হচ্ছে না, নতুন যে পদক্ষেপ নিলো বিসিবি

ব্যালন ডি’অর জয়ীসহ যেসব তারকারা ক্লাবহীন

দায়িত্ব ছাড়ার দুই মাস পর ফের ঘানার হেড কোচ হলেন কুইরোজ

তৃতীয় টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের, পুলিশি তদন্তের কারণে নেই কার্স

আগস্টের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে ব্রুনোসহ ৮ জন

আগামীকালই লিভারপুলে অভিষেক হচ্ছে বারকোলার!