পঞ্চগড়ে আদালতে হাজিরা দিতে এসে বিএনপির ১৬ নেতাকর্মী হাজতে
পঞ্চগড়ে বিএনপির ১৬ নেতাকর্মীকে হাজতে পাঠিয়েছেন আদালত।সোমবার (২০ফেব্রুয়ারী) বিকালে জামিন শুনানি শেষে এ আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ হোসেন হায়দার।
আটককৃতরা হলেন, মো: শাওন, তৌফিক, জাকির হোসেন, মোজাহার আলী, কুয়েত, সুহেল, দুলাল, পারভেজ, জুয়েল, সাবিরুল ইসলাম, সুহেলা রানা, জুয়েল রানা এ. আর পলাশ, নুরজামাল, হিটলার, মিলন।
জানা যায়, গত বছরের ২৪ ডিসেম্বর বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা ৫ টি মামলায় ৩ জানুয়ারি ৫৯ জন হাইকোর্টে ৬ সপ্তাহের জামিনে ছিল।সোমবার পঞ্চগড় জজ আদালতে সবাই হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত ১৬ জন কে হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
আসামী পক্ষের আইনজীবী এডভোকেট আদম সুফি জানান,আসামিরা হাইকোর্টের জামিন শেষে পঞ্চগড় জজ আদালতে জামিন আবেদন করলে, আদালত জামিন নামঞ্জুর করে ১৬ জন আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।আমরা আসামিদের আবারও জামিনের আবেদন করব নির্দিষ্ট আদালতে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied