ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রূপনগর ও মিরপুর এলাকায় তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-২-২০২৩ রাত ৮:৪

রাজধানীর মিরপুর, রুপনগর ও পল্লবী  এলাকার বাসা-বাড়িতে অবৈধভাবে তিতাসের গ্যাস সংযোগ রোধে অভিযান পরিচালনা করেছে তিতাস কর্তৃপক্ষ।সোমবার  (২০ ফেব্রুয়ারি ) সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা জেলা প্রশাসকের  নির্বাহী ম্যাজিস্ট্রেট  তানজিলা আখতার এর  নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে মিরপুরের ২টি বাসা ও ৩টি  কারখানায় অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ  ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয় । এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,আমরা বাসা বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করতে দেখেছি। এজন্য আমরা আইন অনুযায়ী অর্থদণ্ড দিয়েছি। 

তিনি বলেন, আমরা সবাইকে সচেতন হতে বলব। মানুষের মধ্যে যদি দেশপ্রেম থাকে, তাহলে তারা আর অবৈধভাবে গ্যাস ব্যবহার করবে না, দেশের সম্পদ নষ্ট করবে না।  তিনি আরো বলেন,কোথাও অবৈধ গ্যাস সংযোগ পাওয়া গেলে জেল- জরিমানা করা হবে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। 

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর প্রকৌশলী মোঃ শাহিদুর রহমান দৈনিক সকালের সময় কে বলেন, আমরা  অভিযানের মাধ্যমে মিরপুর এলাকা কে অবৈধ গ্যাস সংযোগ মুক্ত করব। 

অভিযানে আরও উপস্থিত ছিলেন, প্রকৌশলী মোঃ শাহিদুর রহমান,মামুনুর রহমান,রফিকুল ইসলাম ও ডেপুটি ম্যানেজার,মোহাম্মদ আলী মির্জা মোঃ মামুন প্রমুখ।

এমএসএম / এমএসএম

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি