ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

৩৯ বছর পর দেয়ালে ফিরে এসেছে ‘সবুজ পাতা’


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২১-২-২০২৩ দুপুর ১২:১৯
উনচল্লিশ বছর পর হাতে লেখা দেয়াল পত্রিকা ‘সবুজ পাতা’র চতুর্দশতম সংখ্যা প্রকাশিত হয়েছে। আজ ২১ ফেব্রুয়ারি ২০২৩, সকাল ১০ ঘটিকায়, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পাবলিক লাইব্রেরির দেয়ালে। 
 
১৯৭২ সালে সদ্য স্বাধীন দেশের এক সুবর্ণ বিকেলে স্বপ্নমাখা চোখ আর আশাবাদী হাতে কলম ধরেছিলেন শত বছর পেরনো পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের এক প্রগতিশীল তরুণ শিক্ষক। নাম তাঁর হরিপদ সূত্রধর। তাঁর সম্পাদনায় যাত্রা শুরু ‘সবুজ পাতা’ পত্রিকার, এই স্কুলেরই কোন এক দেয়ালে। অনুপ্রেরণায় যুগিয়েছিলেন স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক প্রয়াত সামসুদ্দিন আহমেদ। যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনের মিছিলে অংশ নিয়েছিলেন। 
 
১৯৭২ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত এই ‘সবুজ পাতা’ দেয়ালিকা প্রকাশিত হয়েছে। সেই সময়ে মানিকগঞ্জ শহরে পুরো জেলার দেয়াল পত্রিকা প্রতিযোগিতা হতো। ‘সবুজ পাতা’ সেই প্রতিযোগিতায় অংশ নিতো। 
 
‘সবুজ পাতা’র উদ্দেশ্য ছিল কিশোর, তরুণদের মননশীলতা, সৃষ্টিশীলতার উন্মেষ ঘটানো। বাংলা সাহিত্যের কথাসাহিত্যিক মনজুর শামস, আহমাদ মোস্তফা কামাল-এর হাতেখড়িও এই ‘সবুজ পাতা’ দেয়াল পত্রিকায়। 
 
নানা প্রতিকূলতায় ১৯৮৪ সালে ‘সবুজ পাতা’ দেয়াল পত্রিকার প্রকাশ বন্ধ হয়ে গেলেও পরবর্তীতে ‘সবুজ পাতা’ নামে স্কুল বার্ষিকী প্রকাশিত হয় বাবু হরিপদ সূত্রধরেরই সম্পাদনায়। এই ‘সবুজ পাতা’ বার্ষিকীতেই ১৯৯৬ সালে ছাপার অক্ষরে প্রথমবারের মতো আমার লেখা ছাপা হয়। 
 
আজ ৩৯ বছর পর ‘পদ্মাপাড়ের সক্রেটিস’ বাবু হরিপদ সূত্রধর-এর হাতে লেখা ‘সবুজ পাতা’ দেয়াল পত্রিকায় লেখার সুযোগটি মিস করিনি। মনজুর শামস, আহমাদ মোস্তফা কামাল, আবু জাহিদ মোল্লাও লিখেছেন। নবীন লেখকরাও লিখেছেন। 
 
এই অনাড়ম্বর এবং জৌলুসহীন দেয়ালের সাদামাটা ‘সবুজ পাতা’ দেখে আপনাদের পছন্দ নাও হতে পারে। তাতে ক্ষতি নেই! রাত জেগে হাতে দেয়াল পত্রিকা লিখে ৮৪ বছর বয়স্ক ‘চিরতরুণ’ বাবু হরিপদ সূত্রধর যে এখনো জীবনমনস্ক, সুন্দরমনস্ক হয়ে বেঁচে আছেন, উনচল্লিশ বছর পর ‘সবুজ পাতা’ দেয়ালে ওঠা সেই সাক্ষ্যই বহন করে।
 
‘সবুজ পাতা’ চিরকালীন হোক। চিরকালীন হোক সবুজ পাতা’র সম্পাদক ও লেখকরা। লেখাটি পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৯ ব্যাচের প্রাক্তন ছাত্র, আইন বিচার ও সংসদ মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব তৈয়বুল আজহার এর ফেসবুক টাইমলাইন থেকে নেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় সার সংকট, খোলা বাজারে ও পর্যাপ্ত সার নাই

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

খাগড়াছড়িতে মালবাহী জীপ খাদে পড়ে চালক নিহত

মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা

অযোগ্যকে জাতির গাঢ়ে বসিয়ে তামাশা করেছে বর্তমান সরকার- বড়লেখায় শিবির সভাপতি

সাপে কাটা তারিফের মৃত্যু: অ্যান্টিভেনম থাকার পরও কেন রেফার?

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস পালিত

তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন, পর্যটননগরী ঘোষণার দাবি

রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২ লাখ টাকা

মুকসুদপুরে মানবপাচার চক্রের হোতা বিশু মণ্ডল গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালানো যুবলীগ নেতা গ্রেপ্তার

চরফ্যাশনে দূর্ঘটনার শিকার হওয়া ৬ জেলে জীবিত উদ্ধার

১১ শিক্ষকের পদ শূন্য, ৪১৩ শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত