ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১-২-২০২৩ দুপুর ১২:১৯
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শান্তিগঞ্জে শুরু হয়েছে অমর একুশে উদযাপন। ১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষাকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছিলেন সূর্যসন্তান সালাম, বরকত, রফিক, জববারসহ নাম না জানা অনেকেই।
 
ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনটি শ্রদ্ধা-স্মরণের মাধ্যমে শুরু হয় মঙ্গলবার(২১ ফেব্রুয়ারী) রাত ১২টা ১ মিনিটে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের পক্ষথেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। এ উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরের আগে থেকেই শান্তিগঞ্জ  কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে মানুষের। নানা শ্রেণী পেশার মানুষ গভীর শ্রদ্ধায় স্মরণ করে সেইসব শহীদদের যারা ভাষার জন্য উৎসর্গ করেছে প্রাণ।এরপর একে একে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, উপজেলা আ.লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন, স্বাস্থ্য বিভাগ, পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিস, শান্তিগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, এসিল্যান্ড সকিনা আক্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুকুমার চন্দ দাস, কৃষি কর্মকর্তা খন্দকার সুহাইল আহমদ, মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাইম আহমদ প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এদিকে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

সাভার প্রেসক্লাবের বৃক্ষ ও তাঁত মেলার উদ্বোধন

বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়

বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত

নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত

শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত

উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র‍্যালি

বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন

বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান

নবীনগরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম, মামলা