ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২১-২-২০২৩ দুপুর ১২:২৯
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও যথাযথ মর্যাদার মধ্য দিয়ে মানিকগঞ্জের হরিরামপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
 
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলার শহীদ মিনারে একই ফুলের ডালায় পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান। এসময় মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার আদিত্য, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফফার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান, মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে পর্যায়ক্রমে শিক্ষা অফিস, হরিরামপুর থানা, কৃষি অফিস, মৎস্য অফিস, সাব রেজিস্ট্রি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, সমাজসেবা অফিস, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগ, হরিরামপুর শ্যামল নিসর্গ, হরিরামপুর বন্ধুমঞ্চ, হরিরামপুর উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস, হরিরামপুর শাখা) সহ বিভিন্ন সংগঠন ফুলের ডালা দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এমএসএম / এমএসএম

সিংড়ায় সার সংকট, খোলা বাজারে ও পর্যাপ্ত সার নাই

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

খাগড়াছড়িতে মালবাহী জীপ খাদে পড়ে চালক নিহত

মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা

অযোগ্যকে জাতির গাঢ়ে বসিয়ে তামাশা করেছে বর্তমান সরকার- বড়লেখায় শিবির সভাপতি

সাপে কাটা তারিফের মৃত্যু: অ্যান্টিভেনম থাকার পরও কেন রেফার?

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস পালিত

তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন, পর্যটননগরী ঘোষণার দাবি

রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২ লাখ টাকা

মুকসুদপুরে মানবপাচার চক্রের হোতা বিশু মণ্ডল গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালানো যুবলীগ নেতা গ্রেপ্তার

চরফ্যাশনে দূর্ঘটনার শিকার হওয়া ৬ জেলে জীবিত উদ্ধার

১১ শিক্ষকের পদ শূন্য, ৪১৩ শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত