মানিকগঞ্জে শহীদ বেদীতে ফুল দেওয়াকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, আহত ৬
মানিকগঞ্জে শহীদ বেদীতে ফুল দেওয়াকে কেন্দ্র করে যুবলীগ,সেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তিন গ্রপের সংঘর্ষে উভয় দলের ছয়জন নেতাকর্মী আহত হয়েছে। পরে জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপে আধাঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে নেতাকর্মীদের আধাঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ায় শহীদ বেদীতে ফুল দিতে আসা সামাজিক-স্বাংস্কৃতিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,অভিবাবক ও প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পড়ে ফুল না দিয়ে অনেকে শহীদ বেদী থেকে চলে যান।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা শহীদ বেদীতে ফুল দিতে আসেন। আওয়ামীলীগের পক্ষে ফুল দেওয়ার পর শ্রমিকলীগের এক পক্ষের নাম ঘোষনা করলে অন্যপক্ষ বাধা দেয়। পরে উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে সেচ্ছাসেবকলীগ,যুবলীগ ও শ্রমীক লীগের ছয়জন নেতাকর্মী আহত হয়। পরে জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপে আধাঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এই ঘটনায় সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন,সেচ্ছাসেবকলীগ নেতা সানজিদ কাজল, সেচ্ছাসেবকলীগ নেতা জসিম উদ্দিন সহ শ্রমিকলীগ ও যুবলীগের ছয় নেতাকর্মী আহত হয়েছে।
জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক খান তুষার বলেন, শ্রমিকলীগের ফুল দেওয়াকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি শান্ত রাখতে আমি আপেল ভাইয়ের কাছে মাফ চেয়েছি । তিনি বলেন, আপেল সাহেবের উচিত ছিল পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করা।
জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল বলেন, মারামারির ঘটনা নয়, উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ভুলবোঝাবুঝির ঘটনা ঘটেছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় সার সংকট, খোলা বাজারে ও পর্যাপ্ত সার নাই
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ
খাগড়াছড়িতে মালবাহী জীপ খাদে পড়ে চালক নিহত
মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা
অযোগ্যকে জাতির গাঢ়ে বসিয়ে তামাশা করেছে বর্তমান সরকার- বড়লেখায় শিবির সভাপতি
সাপে কাটা তারিফের মৃত্যু: অ্যান্টিভেনম থাকার পরও কেন রেফার?
ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস পালিত
তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন, পর্যটননগরী ঘোষণার দাবি
রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২ লাখ টাকা
মুকসুদপুরে মানবপাচার চক্রের হোতা বিশু মণ্ডল গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালানো যুবলীগ নেতা গ্রেপ্তার
চরফ্যাশনে দূর্ঘটনার শিকার হওয়া ৬ জেলে জীবিত উদ্ধার
১১ শিক্ষকের পদ শূন্য, ৪১৩ শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত
Link Copied