ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

কবিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুকের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২১-২-২০২৩ দুপুর ২:৫

নোয়াখালী কবিরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এসএম ফারুক হোসেনের স্বরণে কবিরহাট প্রেসক্লাবের সাংবাদিকদের আয়োজনে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি দুপুরে কবিরহাট উপজেলা হল রুমে কবিরহাট পৌরসভার ভারপ্রাপ্ত সচিব এমাম হোসেন আজিমের সঞ্চালনায় ও কবিরহাট প্রেসক্লাবের সভাপতি পৌর মেয়র জহিরুল রায়হানের সভাপতিত্বে উক্ত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবিরহাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসিলাম, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, ইউপি চেয়ারম্যান একেএম সিরাজ উল্যাহ বি. কম, মহিউদ্দিন টিটু, মো: কমাল খাঁন, জসিম উদ্দিন শাহীন প্রমূখ।

অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, নোয়াখালীর সিনিয়ন সাংবাদিক নাসির উদ্দিন বাদল, মানিক ভূঁইয়া, মোঃ সোহেল বাদশা, মোঃ ইমাম উদ্দিন সুমন, আরেফিন শাকিল, আবু নাসের, মোঃ ইদ্রিস, আব্দ্লু মোতালেব, লিটন চন্দ্র্রদাস,  আবুল বাসার, কবিরহাট উপজেলার সাংবাদিক নুর আলম বিল্পব, জহিরুল হক জহির, মোঃ হারুন, মোঃ সেলিম, মোঃ হাসান রবিন, আব্দুল্যাহ চৌধুরী, কাজী মহি উদ্দিন রবিন, রেজাউল করিম প্রমূখ।

উল্লেখ্য সাংবাদিক এসএম ফারুক গত ১১ ফেব্রুয়ারী সকাল ৬ টার সময় ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট বাংলাদেশ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি জাতীয় দৈনিক সোনালী বার্তার নোয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। বক্তারা এসময় সাংবাদিক এসএম ফারুক হোসেন এর কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত