ঢাকা বৃহষ্পতিবার, ৯ জুলাই, ২০২৬

পদযাত্রার নামে বিএনপির সহিংসতা রুখে দেয়া হবে:দিদার


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২১-২-২০২৩ দুপুর ৩:৫০

চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি প্রার্থী ও সাবেক যুগ্ন আহবায়ক দিদারুল আলম দিদার বলেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আর্থ-সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তির নবতর কর্মসূচির মাধ্যমে সফলভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই সময় পরাজিত ও ঘৃণ্য অপশক্তি বিএনপি পদযাত্রার নামে দেশব্যাপি সন্ত্রাস, হামলা ও ভাংচুরসহ নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় থেকে দেশকে পিছিয়ে দেয়ার ব্যর্থ ষড়যন্ত্রে লিপ্ত। দেশকে নীতিহীন রাজনীতির ছোবল থেকে মুক্ত করে, সুস্থ-সুন্দর এবং বৈষম্যহীন সমাজ গঠনের মাধ্যমে বাংলাদেশকে নিরাপদ আবাস ভূমিতে পরিণত করতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দেশ বিরোধী যেকোন অপকর্মকে রূখে দিতে চট্টগ্রামের যুবলীগের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।

গত সোমবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে ও কেন্দীয় যুবলীগ ঘোষিত কর্মসূচির আলোকে যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম দিদারের উদ্যোগে, পদযাত্রার নামে বিএনপির সন্ত্রাস, সহিংস রাজনীতি ও দেশবিরোধী অপপ্রচারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন। এর আগে বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে নগরীর গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ কওে আবার প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা আব্দুল হাই, প্রণব দাশ, কাজল সেন, কাজী আজিজুল কিবরিয়া, ইমাম হোসেন মিল্লাত, কায়সার আলম, তসলিম উদ্দিন,  সাগির আলম, মো. জুয়েল, মেজবাহ উদ্দিন খালেদ মাঈনু, আজগর হোসেন, আসাদুজ্জামান খান শিপলু, এস.এম সিরাজ, সাব্বির চৌধুরী, মো. শাহানুর, হাবিব খান, ইকবাল হোসাইন জনি, সরোয়ার টিটু, শহিদুল ইসলাম মিন্টু, নুরুল আবসার, মো: আকবর, হারুণ বাসেক, আরিফ মাসুদ, আব্দুল হালিম, আবু মোর্শেদ, হাসাঙ্গীর টিংকু, মিঠন দাশ, মঈদুল ইসলাম, এ.এম. দস্তগীর, ফরহাদ, চৌধুরী রিয়েল, জিয়াউল হাসান তপু, সাজ্জাদ হোসেন মুরাদ, রাজ্জাক রাজু, আরমান হোসেন সাহিল, প্রমুখ।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান