ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা প্রশাসন ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা


এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ photo এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ
প্রকাশিত: ২১-২-২০২৩ দুপুর ৪:০

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেতনা নিয়ে গোপালগঞ্জে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।
দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে প্রথমে ফুল দিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (বিপিএম পিপিএম)। এরপর জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ, গণপূর্ত বিভাগ, এলজিইডি, স্বাস্থ্য প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তর, শিক্ষা প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষন ইনিস্টিটিউট , গোপালগঞ্জ পৌরসভা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রেসক্লাব গোপালগঞ্জ, সাংবাদিক ইউনিয়ন,উদিচী  গোপালগঞ্জ জেলা সংসদ,ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা জানাতে শহীদ মিনার চত্বরে ভিড় জমায় স্বর্বস্তরের মানুষ। সড়কের পাশে ও চত্বরে গাছে বাংলা অক্ষর দিয়ে অলংকৃত করা হয়। শহীদ মিনার চত্বরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এ দিকে, ভোরে জেলা শহরের বিভিন্ন স্থানে 'আমার ভাইয়ে রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি' গান গেয়ে প্রভাত ফেরি করে বিভিন্ন  সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। শিশু ও কিশোরদের উপস্থিতি ছিলো অকর্ষনীয়।
পরে,  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও পুলিশ সুপার আয়েশো সিদ্দিকা (বিপিএম পিপিএম)। এসময় বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত ও ৫২’র ভাষা আন্দোলনে যারা প্রান দিয়েছন সকল শহীদের  আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 
এছাড়া শিশুদের চিত্রাংকন, সুন্দর হাতের লেখা,রচনা,আল্পনা অংকন,ভাষা ও দেশের গান প্রতিযোগিতা জেলা শিল্পকলা একাডেমী চত্ত্বরে বই মেলা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মসজিদ,মুন্দির,গীর্জা ও স্কুল কলেজে একুশের তাৎপর্য তুলে ধরে ও দোয়া মোনাজত করা হয়।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ