ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

যথাযথ মর্যাদায় নোবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ২১-২-২০২৩ দুপুর ৪:৫
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে নেয়া হয় ব্যাপক কর্মসূচি। 
 
মঙ্গলবার  (২১ ফ্রেবুয়ারি) সকাল   ১০টায়  কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. দিদার উল-আলমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীদের নিয়ে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। 
 
র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সামনে থেকে বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয় । এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় নোবিপ্রবি উপ উপাচার্য  অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী  , প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
এরপর নোবিপ্রবি শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন, নোবিপ্রবির বিভিন্ন হল প্রশাসন ও বিভাগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
 
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে নোবিপ্রবি সাংবাদিক সমিতি, নোবিপ্রবি শাখা ছাত্রলীগ,   নোবিপ্রবি ডিবেটিং সোসাইটিসহ  বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
 
শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার- উল- আলম বলেন,  " শুদ্ধ ভাষা চর্চায় আমাদের সবাই এগিয়ে আসতে হবে। বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতিকে বুকে ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে হবে। 

এমএসএম / এমএসএম

ইবির সঙ্গে রেললাইন সংযোগ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে - আইন মন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

ইবিতে উচ্চগতির ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপনের কার্যক্রম উদ্বোধন

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

‎জবিতে বৃহস্পতিবার সব ক্লাস অনলাইনে; জ্বালানি ব্যয় কমাতে প্রশাসনের সিদ্ধান্ত

রাবিতে শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ

শিবিরের 'গুপ্ত রাজনীতি' নিষিদ্ধের দাবিতে রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন

রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

পবিপ্রবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাবিতে মুক্তিযুদ্ধের সময়ের মর্টারশেল উদ্ধার

সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে : শিক্ষামন্ত্রী

জাতীয় কৃষি উন্নয়নের নির্ভরতার নাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়