ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ২১-২-২০২৩ দুপুর ৪:৫৫
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে অমর ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে নাচোল সরকারী কলেজ চত্বরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। 
 
শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচিতে উপজেলা প্রশাসন, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, উপজেলা ও পৌর ছাত্রলীগ, বীর মুক্তিযোদ্ধা পরিবার, পৌর যুবলীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পল্লী বিদ্যুৎ সমিতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউট অফ চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম এর পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের এর নেতৃত্বে পূর্বের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
 
অপরদিকে সকাল ৯টার সময় উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে  আলোচনা সভা ও ভাষা আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু। বিশেষ ছিলেন নাচোল উপজেলা শাখা যুব মহিলা লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, উপজেলা আওয়ামী লীগের সহ প্রমুখ।
 
সকাল সাড়ে ১০টায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রসাশনের আয়োজনে পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস, থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, পরিষদের ভাইস-চেয়ারম্যান মসিউর রহমান বাবু। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত